সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

জগন্নাথপুরে আ.লীগ নেতা গ্রেপ্তার

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ০৮:৩২:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ০৮:৩২:২৩ পূর্বাহ্ন
জগন্নাথপুরে আ.লীগ নেতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় আওয়ামী লীগ নেতা সুহিন আহমদ দুদুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে তাকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়। সুহিন আহমদ দুদু উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের আলাউদ্দিনের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। মামলার তদন্তকারী কর্মকর্তা ও জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে সুহিন আহমদ দুদুকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৯ নভেম্বর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নুর বাদী হয়ে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ আওয়ামী লীগের ৪৯ নেতা-কর্মীর নামে জগন্নাথপুর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়। ওই মামলায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে জামিনের জন্য হাজির হলে নামঞ্জুর করে আদালত আরও তিনজনকে কারাগারে পাঠিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর