সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

শান্তিগঞ্জে ১২ জুয়াড়ি গ্রেফতার

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ০৮:২৪:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ০৮:২৪:৩২ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে ১২ জুয়াড়ি গ্রেফতার
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জে জুয়া খেলার অপরাধে ১২ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে মামলা দায়েরপূর্বক তাদের আদালতে সোপর্দ করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, মঙ্গলবার ভোরে শান্তিগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মো. সুলেমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী গ্রামে জমির আলীর বাড়ি সংলগ্ন ইমন মিয়ার চায়ের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশ টাকার বিনিময়ে তাস খেলারত অভিযুক্ত ১২ জুয়াড়ীকে আটক এবং তাদের কাছে জুয়া খেলার ৩১১টি তাস, একটি কম্বল ও নগদ ২০,৩২০টাকা উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলো শান্তিগঞ্জ থানা এলাকার জামলাবাজ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. ফয়সাল (৫০), একই গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে মো. লিলু মিয়া (৪২), মৃত বিরাম উদ্দিনের ছেলে তাজ উদ্দিন (২৮), মৃত হাফিজুর রহমানের ছেলে মো. আক্তার হোসেন (২৬), মৃত একরাম হোসেনের ছেলে মো. ইজাজুল হক (৪০), আব্দুল করিমের ছেলে জুনেল আহমদ (৩৬), মৃত আব্দুল ওয়াদুদের ছেলে শাহীন আহমদ (২৮), আব্দুস সোবহানের ছেলে আলাউর রহমান (৪০), ইসকন্দর আলীর ছেলে শহিদ আলী (৪৫) ও মৃত সমর আলীর ছেলে রিপন আহমদ, নোয়াখালী গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে জমির আলী (৫০) ও একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে হেলেন মিয়া (৫০)। শান্তিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী জানান, গ্রেফতারকৃতদের আদালতে চালান দেয়া হয়েছে। শান্তিগঞ্জ থানা এলাকায় মাদক ও জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪