সুনামগঞ্জ , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করবে এআই শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন ভাটির জনপদে ‘ভাইয়াফি কুস্তি’ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিবৃতি ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি নাব্যতা সংকটে রঙ্গারচরা-পাটলাই নদী খননের দাবিতে মানববন্ধন অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী চুমু বা আদরের আড়ালে শৈশবের অস্বস্তি ও ট্রমার গল্প জামালগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যয় স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন জগন্নাথপুরে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেফতার ৪ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎জামালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, গ্যাসের অতিরিক্ত দাম নেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

সাচনাবাজার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ০৮:২৩:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ১২:৫৬:২৮ অপরাহ্ন
সাচনাবাজার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাকর মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিন দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর। সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরূপ নারায়ণ তালুকদারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাচনা বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক মিয়া। এসময় বিশেষ আরো উপস্থিত ছিলেন, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অভিভাবক সদস্য খন্দকার শহীদুল ইসলাম, জামালগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী, দেশ- প্রবাস সংগঠনের সভাপতি নূরুল হক, 
​​​মো. সংগ্রাম হোসেন, জালাল উদ্দীন ফারুকী, শহিদুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। প্রথম দিনের খেলায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী

ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী