সুনামগঞ্জ , শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ , ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান অন্তর্বর্তী সরকারের সময় বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ স্বচ্ছ ভোটের প্রত্যাশা আজ ভোটের লড়াই জয় পেতে মরিয়া জামায়াত, ছাড় দিতে নারাজ বিএনপি সারাদেশে ৮৭৭০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বিজয় মালা কার গলে? হাসননগরে দিনমজুরের বসতভিটায় ‘রহস্যজনক’ অগ্নিকান্ড সুবিধাজনক অবস্থানে কলিম উদ্দিন মিলন বিএনপি’র বাধা বিদ্রোহী জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান রাষ্ট্র পুনর্গঠনে বিএনপি প্রস্তুত : তারেক রহমান প্রচারের শেষ দিনে মুখর সুনামগঞ্জের ৫টি আসন ছাতক-দোয়ারাবাজারকে উন্নয়নসমৃদ্ধ জনপদে রূপান্তরের প্রতিশ্রুতি জামায়াত বন্ধু নয়, তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি : নাছির চৌধুরী মোল্লাপাড়ায় জামায়াত প্রার্থী সামছ উদ্দিনের নির্বাচনী সভা শান্তিগঞ্জে পিতা-পুত্রের পিআইসি, পরিবারকেন্দ্রিক একাধিক কমিটি বাঁধ নির্মাণে অনিয়মে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি মৃত সুরঞ্জিত সেন আরো শক্তিশালী!
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ

সাবেক কাউন্সিলর আহসান জামিল আনাস কারাগারে

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ০৭:৫৭:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ০৭:৫৭:২৭ পূর্বাহ্ন
সাবেক কাউন্সিলর আহসান জামিল আনাস কারাগারে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আহসান জামিলকে আনাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চাইলে আবেদনটি নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। আহসান জামিল আনাস সুনামগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও একই এলাকার বাসিন্দা। সুনামগঞ্জ পৌর শহরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। আহসান জামিলের জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আহসান জামিলের আইনজীবী রবিউল লেইস। পুলিশ জানায়, ৪ আগস্ট আন্দোলনকারীদের ওপর হামলার সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন জহুর আলী। পরে এ ঘটনায় বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন জহুরের ভাই ও দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ। এতে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জের সাবেক দুই সংসদ সদস্যসহ ৯৯ জনকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে আরও ১৫০ থেকে ২০০ জনের কথা উল্লেখ আছে। এ মামলায় গ্রেপ্তার হয়ে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিকসহ ১১৯ জন জেল খেটেছেন। আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নাদের বখতসহ সাতজন কারাগারে আছেন। তবে ১৪ জানুয়ারি আদালতে হাজির হয়ে মামলাটি আর চালাতে আগ্রহী নয় জানিয়ে আবেদন করেছিলেন বাদী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স