সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার

সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়: শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ০৭:৫৪:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ০৭:৫৪:৫০ পূর্বাহ্ন
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়: শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান
বিশেষ প্রতিনিধি :: সুনামগঞ্জের ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটের কারণে স্বাভাবিক পাঠদান চালাতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষকদের। ৫৩জন শিক্ষকের মধ্যে কর্মরত আছেন মাত্র ৪২জন। ১১ জন শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য আছে। এতে স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের সংশ্লিষ্টরা। প্রধান শিক্ষকের কার্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টিতে ৫৩জনের পদ রয়েছে। প্রধান শিক্ষকের পদও শূন্য। বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে একজন যোগ দিয়েছেন। সহকারী প্রধান শিক্ষকের দুটি পদই শূন্য। ফলে প্রশাসনিক কাজে হিমশিম খেতে হচ্ছে স্কুল কর্তৃপক্ষকে। এছাড়াও বাংলা বিভাগের ১জন, ইংরেজি বিভাগের ১জন, গণিত বিভাগের ১জন, সামাজিক বিজ্ঞান বিভাগের ১জন, ব্যবসায় শিক্ষার ২জন, কৃষি শিক্ষার ১জন, ভূগোলের ১জন এবং চারুকলা বিভাগের ২জন শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। বিশেষ করে ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিভাগের মতো গুরুত্ব পূর্ণ বিষয়ের পদ শূন্য থাকায় ছাত্ররা পিছিয়ে পড়ছে পাঠদান থেকে। শিক্ষক সংকটের কারণে শিক্ষকরা জোড়াতালি দিয়ে পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন বলে সংশ্লিষ্টরা জানান। অভিভাবকরা শিক্ষক নিয়োগ দিয়ে এই সংকট কাটানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন। অভিভাবক দুর্গাপদ ঋষি বলেন, জুবিলী একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। দেশ-বিদেশে সুনাম আছে প্রতিষ্ঠানটির। এই ঐতিহ্য ধরে রাখতে অবিলম্বে শিক্ষক সংকট দূর করতে হবে। না হলে প্রতিষ্ঠানটি পিছিয়ে পড়বে। অভিভাবক হোসেন আহমদ রাসেল বলেন, ঐতিহ্যবাহী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে হাবুডুবু খাচ্ছে। এর প্রভাব পড়েছে নিয়মিত পাঠদানে। বিজ্ঞান, গণিত ও ইংরেজির মতো বিষয়গুলোতে শিক্ষক সংকট থাকায় ছাত্ররা পিছিয়ে পড়েছে। প্রোজ্জ্বল ঐতিহ্য ফিরিয়ে আনতে শিক্ষক সংকট দূর করতে হবে। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, শিক্ষক সংকটের কারণে জোড়াতালি দিয়ে আমাদের পাঠদান চালাতে হচ্ছে। তবে এই সংকটের মধ্যেও আমরা আন্তরিকভাবে পাঠদান অব্যাহত রেখেছি। এতে শিক্ষকদের উপর চাপ বেড়েছে। শিক্ষার্থীরাও এই সংকটের কারণে পর্যাপ্ত সময় পাচ্ছেনা। আমাদের শিক্ষক সংকট দূর করা জরুরি। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ঝলক রঞ্জন তালুকদার বলেন, সংকটের কথা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। তবে এই সংকটের কারণে পাঠদানে যাতে বড়ো রকমের প্রভাব যাতে না পড়ে সেদিকে আমারে শিক্ষকদের দৃষ্টি আছে। সবাই আন্তরিক পরিবেশেই পাঠদান চালিয়ে যাচ্ছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে