সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক
গণদাবি পরিষদের স্মারকলিপি

ছাতক-দোয়ারাবাজার হয়ে সুনামগঞ্জ থেকে মোহনগঞ্জ পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ০৭:৫২:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ০৭:৫২:৫৬ পূর্বাহ্ন
ছাতক-দোয়ারাবাজার হয়ে সুনামগঞ্জ থেকে মোহনগঞ্জ পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি
ছাতক-সিলেট রেলপথ সংস্কারের কাজ শুরু ও ছাতক-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন চালু এবং ছাতক-দোয়ারাবাজার হয়ে সুনামগঞ্জ থেকে মোহনগঞ্জ পর্যন্ত প্রস্তাবিত নতুন রেললাইন স্থাপনের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহম্মদ ইউনূস বরাবরে স্মারকলিপি প্রদান করেছে গণদাবি পরিষদ, ছাতক-দোয়ারা। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে সিলেট বিভাগীয় কমিশনারের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন গণদাবী পরিষদ ছাতক-দোয়ারার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, সংগঠনের সভাপতি জুলাই-আগস্ট বিপ্লবে আহত মো. আমিনুল ইসলাম বকুল, সাধারণ স¤পাদক মাস্টার মো. সুলতান চৌধুরী প্রমুখ। স্মারকলিপিতে নেতৃবৃন্দ বিগত বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ছাতক-সিলেট রেলপথ জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরুর দাবি জানান। স্মারকলিপিতে জনস্বার্থে নিরাপদে যাত্রী যাতায়াত করার জন্য ছাতক থেকে ঢাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু, বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের টিকেট অনলাইনের নামে কালোবাজারিদের হাত থেকে রক্ষা করে যাত্রী সাধারণকে এনআইডির মাধ্যমে বিক্রি, ছাতক-সিলেট পর্যন্ত সকল রেলস্টেশনসমূহ আধুনিকায়ন করে জনবহুল এলাকায় নতুন রেলস্টেশন স্থাপন এবং রেল ক্রসিং এর সংযোগ রাস্তা সম্প্রসারণ ও গেইটম্যান রাখা, ছাতক-ভোলাগঞ্জ পর্যস্ত রোপওয়ে পুনঃস্থাপন করে ছাতককে পর্যটন এলাকায় রূপান্তর, বিগত করোনা মহামারির সময় রেলওয়ের কোটি কোটি টাকার স¤পদ হরিলুটের তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা, ছাতকের রেলওয়ের নিজস্ব কনক্রিট ফ্যাক্টরি পুনরায় চালু এবং ছাতক-দোয়ারাবাজার হয়ে সুনামগঞ্জ থেকে মোহনগঞ্জ পর্যন্ত প্রস্তাবিত নতুন রেললাইন স্থাপনের দাবি জানান নেতৃবৃন্দ। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু