সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

জামায়াতের আমির ও চরমোনাই পীরের রুদ্ধদ্বার বৈঠক

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ০৭:৫০:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ০৭:৫০:৫১ পূর্বাহ্ন
জামায়াতের আমির ও চরমোনাই পীরের রুদ্ধদ্বার বৈঠক
সুনামকণ্ঠ ডেস্ক :: রুদ্ধদ্বার বৈঠক করলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও চরমোনাইর পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। বহুদিন পর মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘাঁটি বরিশালের চরমোনাই সফর করেন জামায়াতের আমির। ওইদিন দুপুরে তিনি চরমোনাইর পীরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দুই নেতা রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বরিশাল মহিলা জামায়াতের সম্মেলনে অংশ নেওয়ার পর জামায়াতের আমির বরিশাল সদর উপজেলার চরমোনাই জামিয়া রশিদিয়া আহছানাবাদ মাদ্রাসা প্রাঙ্গণে যান। তিনি গোটা মাদ্রাসা কম্পাউন্ড ঘুরে দেখেন এবং ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলেন। পরে তিনি ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে মাদ্রাসার মেহমানখানায় মধ্যাহ্নভোজ করেন তাঁরা। দুপুরে বৈঠক শেষে জামায়াতের আমির সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা সম্পন্ন করে তারপর নির্বাচন। একই কথা আমাদের দুই দলের। জামায়াত আমির বলেন, আগে সংস্কারটা হোক না, তারপর নির্বাচনের কথা হবে। ইসলামি দলগুলোর ঐক্যের বিষয়ে এক প্রশ্নে শফিকুর রহমান বলেন, আমরা এক আছি তো, এক সঙ্গে কাজ করব। জনগণের প্রত্যাশা, সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে। সীমান্তে উত্তেজনা ও ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নতজানু পররাষ্ট্র নীতির ফসল, এটা তাঁরা চান না। এ সময় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, আমরা যেন সবাই একত্রিত হয়ে ইসলাম ও মানবতার পক্ষে কাজ করতে পারি-এটাই কামনা করছি। বৈঠকে আলোচনার বিষয় সম্পর্কে জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, জামায়াতের আমির চরমোনাই এসে পীর সাহেবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আগেই শিডিউল নিয়েছিলেন। বরিশালে তাদের কর্মসূচি উপলক্ষে তিনি চরমোনাই পরিদর্শন করেছেন। আশরাফ আলী বলেন, দুই আমির একমত হয়েছেন যে, ৫৩ বছরে দেশের অবস্থা শোচনীয় হয়েছে। জাতি নতুন বন্দোবস্ত চায়। পার¯পরিক মতামতের মাধ্যমে এটি সম্ভব। কিছু বিষয়ে জামায়াত এবং ইসলামী আন্দোলনের নীতি এক ও অভিন্ন উল্লেখ করেন আশরাফ আলী বলেন, যেমন, ফ্যাসিবাদী শক্তি যাতে ক্ষমতায় না আসতে পারে এ বিষয়ে একমত হয়েছেন দুই আমির। জাতীয় নির্বাচন প্রসঙ্গে ইসলামী আন্দোলনের এ নেতা বলেন, দুই দলই মনে করে, যেনতেন নির্বাচনের আর সুযোগ নেই। এর আগে কখনো দুই দলের শীর্ষ পর্যায়ের নেতার সঙ্গে বৈঠক হয়েছে কিনা জানতে চাইলে আশরাফ আলী বলেন, পীর সাহেবের মরহুম আব্বার সঙ্গে গোলাম আজমের সাক্ষাৎ হয়েছিল। এরপর আনুষ্ঠানিকভাবে এটাই প্রথম বৈঠক। বৈঠকে সব ইসলামী দল যে ঐক্যবদ্ধ হওয়ার চিন্তা করছে তা এগিয়ে নেওয়ার জন্য দুই দল কাজ করবে বলে তারা ঐকমত্য পোষণ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স