সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

ডাচ-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ০৮:১৬:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ০৮:১৬:৩০ পূর্বাহ্ন
ডাচ-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং ডাচ বাংলা ব্যাংক পিএলসি’র অর্থায়নে জামালগঞ্জ উপজেলার হাজী কালাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদানের জন্য চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। শনিবার ১৮ জানুয়ারি অনুষ্ঠিত ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আগত মোট ৯৭ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং তাদের মধ্যে বাছাইকৃত ৩০ জন অসচ্ছল দরিদ্র ছানি রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে। জনতা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন উন্নত প্রযুক্তিতে কৃত্রিম লেন্স সংযোজনের মাধ্যমে সফলভাবে রোগীদের অপারেশন সম্পন্নের পর সকল রোগী সম্পূর্ণ স্বাভাবিক দৃষ্টি ফিরে পেয়েছেন। উন্নতমানের চিকিৎসা সেবা পেয়ে রোগী ও রোগীর অভিভাবক সকলেই জনতা চক্ষু হাসপাতাল এবং ডাচ বাংলা ব্যাংক পিএলসি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অপারেশনকৃত রোগীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। তিনি তার বক্তব্যে বলেন, ডাচ বাংলা ব্যাংক ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি সারাদেশের ন্যায় সুনামগঞ্জের সকল উপজেলার দরিদ্র চক্ষু রোগীদেরকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন, ঠোঁট কাটা রোগীদের চিকিৎসা সেবাসহ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে। তিনি আরও বলেন, এই মানবিক কার্যক্রমগুলো বাস্তবায়নে যার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন সুনামগঞ্জের আলোকিত মানুষ এবং ডাচ বাংলা ব্যাংক পিএলসি’র এম.ডি আবুল কাশেম মোহাম্মদ শিরিন মহোদয়। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি যে, স্যারের এই যুগান্তকারী অবদান গ্রামীণ জনপদের অসচ্ছল জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে সুদৃঢ় ভূমিকা রাখছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ রুহুল আমীন। আরও উপস্থিত ছিলেন জনতা চক্ষু হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর মো. মশিউর রহমান এবং ডাইরেক্টর (ফাইন্যান্স এন্ড একাউন্টস) শ্যামল চন্দ্র তালুকদার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু