সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন

কান্না থামছে না আয়াতুল্লাহ’র মায়ের

  • আপলোড সময় : ২০-০৮-২০২৪ ১১:৪৮:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৪ ১১:৪৮:৫০ অপরাহ্ন
কান্না থামছে না আয়াতুল্লাহ’র মায়ের
শহীদনূর আহমেদ ::
 
ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদ কিংবা মীর মুগ্ধের মতো অনেকের নাম দেশবাসী জানলেও নাম না জানা আরও অনেকেই রয়েছেন যারা অকাতরে প্রাণ হারিয়েছেন। তেমনি একজন মাদ্রাসা ছাত্র আয়াতুল্লাহ। ৫ আগস্ট লংমার্চ ঢাকা কর্মসূচির মিছিলে যোগ দিয়ে গাজীপুরে কালিয়াকৈয়ে গুলিতে প্রাণ হারান মধ্যনগর উপজেলার এই তরুণ। ১১ দিন মর্গে থাকার পর বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সহযোগিতায় আয়াতুল্লাহ’র মরদেহের পরিচয় শনাক্ত হয়। পরে গ্রামের বাড়িতে নিয়ে এসে দাফন করা হয় এই শহীদের লাশ।
 
এদিকে, সন্তানকে হারিয়ে পাগলপ্রায় আয়াতুল্লাহ’র মা শুভা আক্তার। কান্না থামছে না অসহায় পরিবারের স্বজনদের। আয়াতুল্লাহ‘র মায়ের আহাজারিতে কেঁপে উঠছে জলুষা গ্রামের মাটি। প্রতিবেশীরাও তার কান্না থামাতে গিয়ে ফিরছেন অশ্রুসিক্ত নয়নে। মেধাবী সন্তানকে হারিয়ে শোকে কাতর স্বজনরা। এমন বীর সন্তানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন প্রতিবেশীরা, করছেন কবর জিয়ারত।
 
আয়াতুল্লাহ মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের জলুষা গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে ছিল। সে তার বড়ভাই সোহাগের সঙ্গে ঢাকার গাজীপুরের কালিয়াকৈরের জামতলা এলাকার একটি ভাড়া বাসায় থাকত। আয়াতুল্লাহ কালিয়াকৈরের ভান্নারা বাজার এলাকায় মাখলাজুল ইমান নামে একটি মাদরাসায় পড়াশোনা করার পাশাপাশি একটি টেক্সটাইল মিলে কাজ করত। পরিবারের ২ ভাই, ২ বোনের মধ্যে ছোট সে।
 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল সময়ে নিয়মিত আন্দোলনে অংশগ্রহণ করতেন আয়াতুল্লাহ (২০)। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর তার বড়ভাই সোহাগ মিয়ার সঙ্গে গাজীপুরের কালিয়াকৈর মৌচাক এলাকা থেকে আনন্দ মিছিল নিয়ে সফিপুর আনসার ভিডিপি একাডেমির দিকে যায় আয়াতুল্লাহ। মিছিলটি আনসার ভিডিপি একাডেমির সামনে যাওয়া মাত্রই মিছিলের উপর গুলিবর্ষণ করা হয়। এতে করে মিছিলে অংশ নেওয়া অনেক ছাত্র-জনতা গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি মিছিলটি ছত্রভঙ্গ হয়ে পড়ে। মিছিলে অংশ নেওয়া সোহাগ মিয়া হারিয়ে ফেলে তার ভাই আয়াতুল্লাহকে। এরপর থেকে আর খোঁজ মিলেনি আয়াতুল্লাহ’র। গাজীপুর ও ঢাকার বেশ কয়েকটি হাসপাতাল মর্গসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান মিলেনি তার। নিখোঁজের ১১ দিন পর ১৬ আগস্ট (শুক্রবার) রাত সাড়ে আটটার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে খোঁজ মিলে আয়াতুল্লাহর মরদেহের।
 
আয়াতুল্লাহ‘র বড়ভাই সোহাগ আহমেদ বলেন, আমার ভাই আর আমি গাজীপুরে থাকতাম। সে একটি মাদ্রাসায় পড়ালেখার পাশাপাশি গার্মেন্টসে চাকরি করতো। আন্দোলনের সময় সে রোজ মিছিলে গিয়েছে। তার সাথে আমিও যেতাম। ৫ আগস্ট মিছিলে আনসারবাহিনীর গোলাগুলিতে তাকে হারিয়ে ফেলি। ১১ দিন বিভিন্ন হাসপাতালে খুঁজেছি। পরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সহযোগিতায় সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে আয়াতুল্লাহ’র মরদেহের সন্ধান পাই। মৃত্যুর ১২ দিন পর গ্রামের এনে তাকে কবর দিয়েছি। আমার ভাই একজন ধার্মিক মানুষ ছিল। সবসময় ইসলাম ও দেশের কথা ভাবতো। আমি আমার ভাই হত্যার বিচার চাই।
 
নিহত আয়াতুল্লাহ’র বাবা সিরাজুল ইসলাম বলেন, আমার ছেলে আমার পরিবারের মায়ার সন্তান আছিল। তারে কেমনে ভুলি। তারা দুই ভাই যা আয়-রোজগার করতো তা দিয়ে সংসার চালাতাম। এখন কি দিয়ে কি করবো?
আয়াতুল্লাহ’র স্বপ্ন ছিল বড় হয়ে একজন আলেম হওয়ার। ইসলাম ও দেশের জন্য কাজ করার পাশাপাশি পরিবারের হাল ধরার। একজন মেধাবী ছেলের এমন পরিণতি মানতে পারছেননা প্রতিবেশীরা। সুষ্ঠু বিচারের পাশাপাশি নি¤œ আয়ের পরিবারটি পাশে দাঁড়াতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
 
প্রশাসনের পক্ষ থেকে আয়াতুল্লাহ’র পরিবারের পাশে থাকার কথা জানিয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা বলেন, পরিবারটি অনেক অসহায়। আমরা সরকারের পক্ষ থেকে সকল সহযোগিতা অব্যাহত রাখবো। আশা করছি বিত্তবানরাও তাদের পাশে দাঁড়াবেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক লাখ টাকা অনুদান দিচ্ছি।
 
 
 

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা