সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে ৫ আগস্ট নির্বাচনের আহ্বান সালাহউদ্দিনের

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ০৮:১০:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ০৮:১০:৩০ পূর্বাহ্ন
গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে ৫ আগস্ট নির্বাচনের আহ্বান সালাহউদ্দিনের
সুনামকণ্ঠ ডেস্ক :: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে চলতি বছরের ৫ আগস্ট জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। রোববার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এই আহ্বান জানান। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি এই সভার আয়োজন করে। নির্বাচনের প্রস্তুতির জন্য তিন থেকে চার মাসের বেশি সময় প্রয়োজন নেই দাবি করে সালাহউদ্দিন বলেন, আমি আহ্বান জানাব... যদি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে আরও বেশি স্মরণীয় হয়ে থাকতে চান, তাহলে জুলাই-আগস্ট-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে ৫ আগস্টেই আপনারা সংসদ নির্বাচন করতে পারেন। তাহলে জাতি আপনাদের স্মরণ রাখবে এবং দিবসটিকেও স্মরণীয় করে রাখতে পারবেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হলো জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। যদি সংস্কার লাগে, সংস্কার করতে হবে। কিন্তু সংস্কার-সংস্কার খেলা যেন আমরা না করি। সংসদ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করতে হবে। জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হোন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় সভাপতিত্ব করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ