সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ০৭:৪২:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ০৭:৪২:৫৪ পূর্বাহ্ন
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি
সুনামকণ্ঠ ডেস্ক :: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে এ চিঠি পাঠানো হয়েছে বলে দুদক সূত্র নিশ্চিত করেছে। রবিবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, সায়মা ওয়াজেদ পুতুলের দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ডব্লিউএইচও-র আঞ্চলিক পরিচালক পদে বসাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজের ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছেন। এ অভিযোগের প্রাথমিক তথ্য যাচাই শেষে এখন অনুসন্ধান চলছে। গত ১৫ জানুয়ারি সায়মা ওয়াজেদ পুতুলের এ বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সায়মা ওয়াজেদ পুতুলের বিষয়ে অনুসন্ধানকারী দল যেখানে যেখানে প্রয়োজন, সেখানেই চিঠি দেবে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অনুসন্ধান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার কথাও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪