সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার

সুনামগঞ্জ পৌরসভার দায়িত্ব হস্তান্তর করলেন নাদের বখত

  • আপলোড সময় : ২০-০৮-২০২৪ ১১:৪৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৪ ১১:৪৭:১২ অপরাহ্ন
সুনামগঞ্জ পৌরসভার দায়িত্ব হস্তান্তর করলেন নাদের বখত
সুনামগঞ্জ পৌরসভার মেয়রের দায়িত্ব হস্তান্তর করেছেন নাদের বখত। মঙ্গলবার দুপুরে পৌরসভার মেয়রের কক্ষে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম। 
 
এসময় নাদের বখত বলেন, আমি পৌরসভার নাগরিকদের সেবা দিতে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলাম। আমি প্রত্যেক নাগরিকের পাশে থেকে সাধ্যমত সেবা দেওয়ার চেষ্টা করেছি। আমার ভুলত্রুটি হতেই পারে। তাই কোনো ভুলত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতির আদেশে দেশের বিভিন্ন পৌরসভার মতো আমিও এই আদেশ পালনের মধ্যদিয়ে দায়িত্ব হস্তান্তর করেছি। 
 
পৌর নাগরিক ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমি যেখানেই থাকি কিন্তু আপনাদের পাশে থাকবো, আছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।
 
পৌরসভার দায়িত্ব গ্রহণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমি সিলেটে ও সুনামগঞ্জে প্রশাসনিক দায়িত্ব পালন করেছি। এখানকার কৃষ্টি-কালচার আমার অনেকটাই জানা আছে। তবুও সুনামগঞ্জ পৌরসভার সংক্ষিপ্ত সময়ে আমার দায়িত্ব পালনে আমি ভাল কিছু করতে চাই। তিনি আরও বলেন, আমার স্বল্প মেয়াদে আমরা জনকল্যাণে যে কাজ করবো, সেই কাজ যেন স্মরণীয় হয়ে থাকে। সেদিকে সকলে খেয়াল রাখতে হবে। এই জন্য আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন - এটাই প্রত্যাশা করি।
 
পৌরসভার দায়িত্ব হস্তান্তরকালে পৌরসভার কর্মকর্তা, কর্মচারী, নির্বাচিত কাউন্সিলর ও নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
 

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে