সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

কবির বিন আনোয়ার ও আব্দুস শহীদের বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ০৭:৩৯:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ০৭:৩৯:২৭ পূর্বাহ্ন
কবির বিন আনোয়ার ও আব্দুস শহীদের বিরুদ্ধে মামলা
সুনামকণ্ঠ ডেস্ক :: সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার এবং সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদের বিরুদ্ধে অবৈধ স¤পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৯ জানুয়ারি) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের মামলার বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, কবির বিন আনোয়ার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ৮৪ লাখ ৪০ হাজার ৪৬ টাকার স¤পদ অর্জন করেছেন। এছাড়া তার ৯টি ব্যাংক হিসাবে ১৫ কোটি ৩৮ লাখ ৫৭ হাজার টাকার লেনদেন করেছেন। অন্যদিকে তার স্ত্রী তৌফিকা আহমেদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। মামলায় কবির বিন আনোয়ারকেও আসামি করা হয়েছে। তৌফিকার জ্ঞাত আয়ের উৎসের অসংগতিপূর্ণ ৪ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার ৭৩৮ টাকার স¤পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। আর তার ৬টি ব্যাংক হিসাবে ৭ কোটি ৭৮ লাখ ৬২ হাজার টাকা এবং ২২ হাজার ২৮০ ইউএস ডলার লেনদেনের অভিযোগ আনা হয়েছে। গত বছরের ২৬ আগস্ট কবির বিন আনোয়ারের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুদক। এদিকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের ১৮টি ব্যাংক হিসেবে ২৬ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার স্ত্রী উম্মে কুলসুমের বিরুদ্ধে ৩৯ লাখ ২২ হাজার টাকার অবৈধ স¤পদ অর্জনের অভিযোগে তার স¤পদ বিবরণী তলব করে দুদক। গত বছরের ৩০ অক্টোবর সাবেক কৃষিমন্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা