সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই: প্রেস সচিব

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ০৭:১৯:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ০৭:২৮:২৬ পূর্বাহ্ন
আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই: প্রেস সচিব
সুনামকণ্ঠ ডেস্ক :: প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্ধারণ করবে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কী হবে। তবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। রবিবার (১৯ জানুয়ারি) রাজধানীর প্রেস ইনস্টিটিউটে বাংলাদেশে (পিআইবি) ‘বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম’ (বিএজেএফ) সদস্যদের জন্য কৃষি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, কৃষিখাত গত ১৫ বছর ধরে চুরির তথ্য দিয়ে পরিচালনা করা হয়েছে। খাদ্যে স্বয়ংস¤পূর্ণতার মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। প্রতি বছর কয়েক লাখ কোটি টাকার খাদ্যপণ্য আমদানি করা হয়। উৎপাদন না থাকার কারণে দেশে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, বাজারে সিন্ডিকেট আছে, সেটি ভাঙা হচ্ছে। ইতোমধ্যে ডিমের সিন্ডিকেট ভেঙে ফেলা হয়েছে। কৃষিকে টেকসই করতে কাজ করা হচ্ছে। নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন কাজ করছেন জানিয়ে শফিকুল আলম বলেন, নির্বাচন কমিশন কিছু টাইমলাইন দিয়েছে। প্রিপারেশন কেমন হবে সেটা নির্ভর করছে অনেকগুলো রিফর্মের ওপর। এই রিফর্মগুলোর অনেকগুলোই মাঠ পর্যায়ে নির্বাচন প্রভাবিত করবে। এ সময় চলতি বছরের ডিসেম্বরে অথবা ২০২৬ এর জুনে নির্বাচন হওয়ার কথা জানান প্রেস সচিব। তিনি বলেন, আমরা খুব বেশি সময় যে নিচ্ছি তা না। খুব যুক্তিযুক্ত সময়েই নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকারের কারও ক্ষমতার প্রতি লোভ নেই। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, দেশের মধ্যবিত্তের যে উলম্ফন সেটি ধরে রাখতে হলে কৃষকের মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। তা না হলে মধ্যবিত্তের ফুটানি থাকবে না। দেশে বাজার অর্থনীতির পরিবের্ত সিন্ডিকেটের অর্থনীতিতে দাঁড়িয়েছে। কৃষিখাতসহ দেশের সব জায়গাতে অকৃত্রিম পরিসংখ্যানের ভেল্কি দেখিয়ে উন্নয়ন দেখানো হয়েছে। সেখান থেকে বের হতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএজেএফ সভাপতি ও পিআইবি পরিচালনা বোর্ডের সদস্য গোলাম ইফতেখার মাহমুদ। সঞ্চালনা করেন বিএজেএফ সাধারণ সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি