সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

ঢাকা বিভাগে আত্মহত্যার প্রবণতা বেশি, কম সিলেটে

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০৮:৪০:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০৮:৪০:২৪ পূর্বাহ্ন
ঢাকা বিভাগে আত্মহত্যার প্রবণতা বেশি, কম সিলেটে
সুনামকণ্ঠ ডেস্ক :: সারাদেশে গত বছর ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যা করেছেন ঢাকা বিভাগের বাসিন্দারা। আর আত্মহননের হার কম সিলেট বিভাগে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা আঁচল ফাউন্ডেশন আয়োজিত ‘২০২৪ সালে শিক্ষার্থীদের আত্মহত্যা : সম্মিলিত উদ্যোগ জরুরি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০২৪ সালে বাংলাদেশে আত্মহত্যার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। তথ্যানুযায়ী, মোট আত্মহত্যাকারীদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৯ শতাংশ। ঢাকা বিভাগের পরই আত্মহত্যার প্রবণতা বেশি খুলনা ও চট্টগ্রাম বিভাগে। যথাক্রমে বিভাগ দুটিতে আত্মহত্যার পথ বেছে নেওয়ার হার ১৭ দশমিক ৭ শতাংশ এবং ১৫ দশমিক ৮ শতাংশ। রাজশাহী ও বরিশাল বিভাগে আত্মহত্যার হার সমান, উভয় বিভাগে ১০ দশমিক ৭ শতাংশ করে। অন্যদিকে, রংপুরে ৭ দশমিক ৭ শতাংশ, ময়মনসিংহে ৫ দশমিক ৫ শতাংশ এবং সিলেটে ২ দশমিক ৯ শতাংশ আত্মহত্যা করেছেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০২৪ সালের আত্মহত্যার তথ্য বিগত বছরগুলোর সঙ্গে তুলনা করেছেন তারা। সেখানে দেখা যায়, ২০২২ সালে দেশে আত্মহত্যাকারী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ৫৩২ জন। ২০২৩ সালে ছিল ৫১৩ জন। সদ্য বিদায়ী ২০২৪ সালে আত্মহত্যাকারী মোট শিক্ষার্থীর সংখ্যা ৩১০ জন। সেই হিসাবে বিগত দুই বছরের চেয়ে এবার আত্মহত্যার হার কম। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে আত্মহত্যা স¤পর্কিত রিপোর্ট মিডিয়াতে কম এসেছে বলে তারা মনে করছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি