সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার

মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের প্রতি ছাত্র-জনতার আহ্বান

  • আপলোড সময় : ২০-০৮-২০২৪ ১১:৪৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৪ ১১:৪৫:৩৯ অপরাহ্ন
মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের প্রতি  ছাত্র-জনতার আহ্বান
তাহিরপুর সীমান্তের টেকেরঘাট পুলিশ ফাঁড়িতে গিয়ে কর্মরত পুলিশদের অভিনন্দন জানিয়েছেন ছাত্র-জনতা। তারা পুলিশের সঙ্গে মতবিনিময় করে সীমান্তের মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, দেশ-বিদেশ থেকে আসা পর্যটকদের উচ্চ শব্দে সাউন্ড বক্স ও ড্রামসেটে গান বাজনা নিষিদ্ধে ব্যবস্থাগ্রহণসহ নানা দাবি জানিয়ে সীমান্ত এলাকায় সম্প্রীতি ও শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
 
ছাত্র-জনতার পক্ষে উপস্থিত ফখর উদ্দিন বলেন, টেকেরঘাট দেশ-বিদেশে পরিচিত পর্যটন স্পট। এক সময় এখানে চুনাপাথর খনি প্রকল্প ছিল। এখনো অবকাঠামো আছে। এই স্থানটিকে কেন্দ্র করে দিন দিন মাদক কারবারিদের আনাগোনা ও মাদক পাচার বেড়েছে। এ নিয়ে স্থানীয় যুবসমাজ অবক্ষয়ের মুখে আছে। তাই আমরা বৈষম্যবিরোধী ছাত্রজনতার পক্ষে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়িতে গিয়ে পুলিশকে মানুষের পক্ষে, দেশের পক্ষে কাজ করতে পাশে দাঁড়িয়ে সাহস দিয়েছি। ফাঁড়ির কাজ শুরু করায় আমরা পুলিশকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছি। পাশাপাশি মাদক কারবার বন্ধ ও কারবারিদের আইনের আওতায় আনতে আহ্বান জানিয়েছি। পুলিশ আমাদেরকে আশ্বাস দিয়েছে তারা এসবের বিরুদ্ধে কাজ করবেন।
 
উপস্থিত ইকবাল হোসেন বলেন, টেকেরঘাট পর্যটন এলাকা। এখানে শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা রয়েছে। কিন্তু কিছু পর্যটক ড্রামসেট আর সাউন্ড বক্সে উচ্চ ভলিয়মে গান বাজিয়ে শব্দ দূষণ করছে। আর যাতে কেউ শব্দদূষণ না করে সেজন্য আমরা উচ্চ শব্দে ড্রামসেট ও সাউন্ড বক্স না বাজাতে আহ্বান জানিয়েছি।
 
এসময় ছাত্র জনতার পক্ষে আরো উপস্থিত ছিলেন আতিকুল ইসলাম,  জাকির আহমদ, জাহিদুল ইসলাম নয়ন, সোহাগ আহমেদ, ইমন হোসেন, আব্দুল আল মামুন, আব্দুল আল এহসান প্রমুখ।
 
টেকেরঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ আবির দাস বলেন, ছাত্র-জনতা আমাদেরকে কাজে ফেরায় অভিনন্দন জানিয়ে সহযোগিতা করার কথা জানিয়েছেন। পাশাপাশি এলাকায় আইন শৃঙ্খলার উন্নতি ও অপরাধ প্রবণতা দমনের দাবি জানিয়েছেন। আমরা সীমান্তের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়েই কাজ করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে