সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০৮:২১:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০৮:২১:৩৭ পূর্বাহ্ন
জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
স্টাফ রিপোর্টার :: দেশব্যাপী তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে সুনামগঞ্জের জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বেলা ৩টায় পৌর শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে, প্রধান উপদেষ্টা কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসার মো. আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। উদ্বোধনী ম্যাচে পাগলা সরকারি হাইস্কুল ও কলেজের বিপক্ষে মাঠে নামে দোয়ারাবাজার সরকারি ডিগ্রি কলেজ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আমাদের শিশু, কিশোর এবং যুবকদের প্রতিনিয়ত খেলাধুলা করা প্রয়োজন। খেলাধুলার গুরুত্ব পড়ালেখার চেয়ে কম নয়। পড়ালেখা হলো অথচ শরীর সুস্থ থাকলো না, সেই পড়ালেখা জাতীয় অর্থনীতিতে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে না। আর যদি পড়ালেখা না হয়, শরীর যদি সুস্থ থাকে, সুঠাম দেহের অধিকারী হয়, নিরোগ থাকে, তাহলে অনেকভাবে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। তরুণরা খেলাধুলা করবে, সুস্থ থাকবে, নিরোগ থাকবে এবং দেশ গঠনে আত্মনিয়োগ করবে এটাই প্রত্যাশা করি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স