সুনামগঞ্জ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

‘হাওরপাড়ে হৃদয় কাড়ে’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০৮:১১:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০৮:১১:৪৭ পূর্বাহ্ন
‘হাওরপাড়ে হৃদয় কাড়ে’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
দিরাই প্রতিনিধি :: হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য, কবি মিজানুর রহমান মিজান-এর প্রথম কাব্য গ্রন্থ ‘হাওর পাড়ে হৃদয় কাড়ে’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে দিরাই সম্মিলিত সাংস্কৃতিক জোট। দিরাই শহরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে জোটের আহ্বায়ক নারায়ণ দাসের সভাপতিত্বে ও উদীচী শিল্পীগোষ্ঠী দিরাইয়ের আবৃত্তি বিষয়ক সম্পাদক শুচিতা রায়ের সঞ্চালনয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতিকবি, সুনামগঞ্জ জেলা হাওর বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল। বিশেষ অতিথি ছিলেন দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ স¤পাদক জিয়াউর রহমান লিটন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা বিশ্বজিৎ রায়, আবৃত্তি প্রশিক্ষক, মুক্তাক্ষর আবৃত্তি সংগঠন সিলেটের বিমল কর, নান্টু দাস, ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, বাউল আকসানুল হক জুয়েল। বক্তব্য রাখেন প্রেসক্লাবের অর্থসম্পাদক প্রশান্ত সাগর দাস, শিক্ষক নেতা জসিম উদ্দিন চৌধুরী, প্রদীপ দে প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বইয়ের লেখক কবি মিজানুর রহমান মিজান। পরে কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্থানীয় ও অতিথি শিল্পীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর