সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

প্রশাসনের কর্মকর্তাদের রাধারমণ সমাধিস্থান পরিদর্শন

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০৮:০২:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০৮:০২:৩৩ পূর্বাহ্ন
প্রশাসনের কর্মকর্তাদের রাধারমণ সমাধিস্থান পরিদর্শন
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর বাজার এলাকায় অবস্থিত স্মৃতি বিজড়িত বৈষ্ণব কবি রাধারমণ দত্ত পুরকায়স্থ -এর সমাধিস্থান ও নির্ধারিত রাধারমণ কমপ্লেক্স স্থান পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। এ সময় সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, রাধারমণ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জিলু মিয়া, সহ-সভাপতি আছকির আলী, যুগ্ম-সম্পাদক রমজান আলী, পরিষদ নেতা টুনু মিয়া, চুনু মিয়া, রিপন মিয়া, তৈয়ব আলী, মখলিছ মিয়াসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শনিবার বিকেলে রাধারণের স্মৃতিস্থান পরিদর্শন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। এ সময় তিনি রাধারমণ স্মৃতি কমপ্লেক্স-এর নির্মাণকাজের অগ্রগতি ও এবারের রাধারমণ উৎসব পালনের আশ্বাস প্রদান করেন। এতে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাউলশিল্পী হারুন মিয়া, তানিশা ও শিমলা রাণী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স