সুনামগঞ্জ , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা সে সিদ্ধান্ত জনগণের : মির্জা ফখরুল

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ১২:১৮:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ১২:১৮:২০ পূর্বাহ্ন
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা সে সিদ্ধান্ত জনগণের : মির্জা ফখরুল
সুনামকণ্ঠ ডেস্ক :: ফ্যাসিবাদী আওয়ামী লীগ আগামী নির্বাচনের অংশ নিতে পারবে কিনা সে সিদ্ধান্ত জনগণ নেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৮ জানুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁওয়ের বিআইসিসির কার্নিভাল হলে ‘শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪’ আয়োজিত ‘শ্বেতপত্র এবং অতঃপর : অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার জাতীয় বাজেট’ শীর্ষক সি¤েপাজিয়ামের সমাপনী সেশনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমরা এ কথাটি বারবার বলে আসছি ফ্যাসিবাদী কোনো গোষ্ঠী আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা রাজনৈতিক দল হিসেবে এ বিষয়ে কিছু বলতে চাই না। তিনি আরো বলেন, আজকে শ্বেতপত্র প্রণয়ন কমিটির এ অনুষ্ঠানে সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। আমরাও এ সংস্কারের কথা দুই বছর আগে থেকে বলে আসছি। আমরা বিএনপি থেকে ৩১ দফা সংস্কারের কথা তুলে ধরেছি। দুটো জায়গায় সংস্কারে গুরুত্ব দিতে চায় বিএনপি। প্রথমত অর্থনৈতিক সংস্কার এবং রাজনৈতিক সংস্কার। গত ১৫ বছরে দেশের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, সেগুলোকে শক্তিশালী করতে হবে আমাদের। নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করছি তাদের সংস্কারে। এসব সংস্কারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাড়াতাড়ি নির্বাচনের তারিখ ঘোষণা করা। কারণ এসব সংস্কার করতে পারবে জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত নির্বাচিত সরকার। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো ও সিটিজেনস প্লাটফর্ম ফর এসডিজিএস, বাংলাদেশের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন সিপিডির সভাপতি অধ্যাপক রেহমান সোবহান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার