সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

পৌর জামায়াতের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৭-০১-২০২৫ ১০:১৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৫ ১০:১৪:০৫ অপরাহ্ন
পৌর জামায়াতের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মুহাম্মদ শামসউদদীন বলেছেন, মহান আল্লাহ আমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন। আমরা শয়তানের প্ররোচনায় পড়ে সেই দায়িত্বের কথা ভুলে যাই। ফলে দুনিয়ায় অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন বেড়ে যায়। সাম্য, শান্তির সমাজ প্রতিষ্ঠায় ইসলামের বিকল্প নেই। এজন্য জামায়াত দায়িত্বশীলদেরকে জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। তিনি শুক্রবার সকালে সুনামগঞ্জ পৌর জামায়াতের ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের দিনব্যাপী শিক্ষাবৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ইসলাম শুধুমাত্র একটি ধর্মের নাম নয় বরং একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। মানবজীবনের প্রতিটা কাজ ইসলামের বিধান অনুযায়ীই পরিচালনা করতে হয়। অনেকই কুরআনের সাথে রাজনীতিসহ বিভিন্ন কাজের পার্থক্য করেন। একজন মুসলমানকে কুরআন ও হাদিসের আলোকে তার নিজের, পরিবার, সমাজ কিংবা রাষ্ট্রের প্রত্যেকটি কাজ করতে হবে। আল্লাহর রাসুল (সা) জীবদ্দশায় এর দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। পৌর আমীর আব্দুস সাত্তার মো. মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মো. মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে দারসুল কুরআন পেশ করেন অধ্যক্ষ মাওলানা মো. আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুল হক মাসুক, বায়তুল সেক্রেটারি মাওলানা লুৎফুর রহমান, মোঃ আব্দুল মান্নান প্রমুখ। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী