সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

জেলা বারকি শ্রমিক সংঘের সভা

  • আপলোড সময় : ১৭-০১-২০২৫ ১০:১২:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৫ ১০:১২:৩৬ অপরাহ্ন
জেলা বারকি শ্রমিক সংঘের সভা
ধোপাজানে লুটপাটকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘের সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় সংগঠনের জেলা সভাপতি নাসির মিয়ার সভাপতিত্বে ও সহ সাধারণ স¤পাদক জমির আলীর পরিচালনায় জিনারপুর বাজারে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল। সভায় বক্তব্য রাখেন মরম আলী, হারুন মিয়া, তাহের মিয়া, আবুল বাশার, সুজন মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, ইজারবিহীন ধোপাজান চলতি নদীতে ড্রেজার বোমা সিন্ডিকেট আবারও সক্রিয় হয়ে উঠেছে। রাতের অন্ধকারে ধোপাজান চলতি নদীতে খননযন্ত্রের মাধ্যমে বালু উত্তোলন শেষে বাল্কহেড নৌকাবোঝাই করে সুরমা নদী হয়ে দেশের বিভিন্ন জায়গায় সিন্ডিকেটের সদস্যরা পৌঁছে দিচ্ছে। তারা বলেন, চলতি নদীর প্রবেশমুখে পুলিশের টহল থাকাবস্থায় কিভাবে এবং কাদের সহায়তায় লুটপাটের এই কর্মকান্ড চলে? আইনশৃঙ্খলা বাহিনীর নিকট প্রশ্ন রেখে অবিলম্বে লুটপাটকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাই। উক্ত সভায় ধোপজান চলতি নদী কমিটির সম্মেলন উপলক্ষে প্রবীণ সদস্য নাসু মিয়াকে আহ্বায়ক ও মরম আলীকে যুগ্ম আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন আফিল উদ্দিন, সুজন মিয়া, তাহের মিয়া, আবুল বাশার, মানিক মিয়া। -সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি