সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

ধর্মপাশায় হেফাজত নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ

  • আপলোড সময় : ১৭-০১-২০২৫ ১০:০২:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৫ ১০:০২:৫৭ অপরাহ্ন
ধর্মপাশায় হেফাজত নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার সরস্বতীপুর গ্রামের বাসিন্দা ও হেফাজতে ইসলাম বাংলাদেশের ধর্মপাশা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুজাম্মিল হক তালুকদার (৫০) কে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার সাদীপুর গ্রামের সামনের সড়কে এই ঘটনা ঘটে। এ ঘটনায় একই গ্রামের চারজনকে অভিযুক্ত করে শনিবার (১১ জানুয়ারি) রাতে ধর্মপাশা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী ওই ব্যক্তি। ধর্মপাশায় থানায় করা সাধারণ ডায়েরি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের বাসিন্দা মাওলানা মুজাম্মিল হক তালুকদার। একই গ্রামের আলকাছ মিয়া (৬০), মো. গিয়াস উদ্দিন (৬০), শাহরিয়ার (২৫) ও রাজু মিয়া (২৫) প্রতিবেশি। উপজেলার কাইলানী হাওরের ফসলরক্ষা বাঁধের ৮৪নম্বর প্রকল্পটির কাছাকাছি সরস্বতীপুর গ্রামের মাওলানা মুজাম্মিল হক তালুকদার ও গ্রামবাসীর রেকর্ডীয় ভূমি রয়েছে। গত মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে এই প্রকল্প কমিটির সভাপতি মো. আলকাছ মিয়া ও তার ছেলে রাজু মিয়া অ্যাস্কেভেটর (খননযন্ত্র) দিয়ে এই রেকর্ডীয় ভূমি থেকে মাটি উত্তোলনের চেষ্টা করলে এতে মুজাম্মিল হক তালুকদার বাধা দেন। এ অবস্থায় আলকাছ ও তাঁর লোকজন মাওলানা মুজাম্মিলের ওপর চড়াও হন। এরই জের ধরে গত শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার সাদীপুর গ্রামের সামনের সড়কে মুজাম্মিলকে পেয়ে মো. আলকাছ মিয়া ও তার লোকজন অকথ্য ভাষায় গালমন্দ করে ও তাকে প্রাণনাশের হুমকি দিয়ে তারা সেখান থেকে চলে যান। ভুক্তভোগী মাওলানা মুজাম্মিল হক তালুকদার বলেন, আমার ও আমার গ্রামের মানুষের রেকর্ডীয় ভূমি থেকে মাটি উত্তোলন করতে বাধা দেওয়ায় আমাকে খারাপ ভাষায় গালিগালাজ ও খুন করে আমার লাশ গুম করার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এ নিয়ে আমি ধর্মপাশা থানায় সাধারণ ডায়েরি করেছি। উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের বাসিন্দা ও কাইলানী হাওরের ফসলরক্ষা বাঁধের ৮৪নং প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসির) সভাপতি মো. আলকাছ মিয়ার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি তা ধরেননি। তবে তার ছেলে রাজু মিয়া বলেন, আমরা কারও রেকর্ডিয় ভূমি থেকে মাটি উত্তোলন করিনি। আমরা মাওলানা মুজাম্মিল হক তালুকদারকে গালমন্দ ও প্রাণনাশের হুমকি দিইনি। আমাদের লোকজনদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন

নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন