সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন

নারীদের সংরক্ষিত আসন মানি না : চরমোনাই পীর

  • আপলোড সময় : ১৭-০১-২০২৫ ১০:০১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ১২:০৪:৫৯ পূর্বাহ্ন
নারীদের সংরক্ষিত আসন মানি না : চরমোনাই পীর
সুনামকণ্ঠ ডেস্ক :: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সংস্কারের পর নির্বাচন হবে। যারা সংস্কারে বাধা দিচ্ছেন তারা দীর্ঘ ১৬ বছর কোথায় ছিলেন? বলেছিলেন ঈদের পর আন্দোলন করবেন, সংগ্রাম করবেন। ঈদ চলে গেছে, আন্দোলন করতে পারেন নাই। অথচ ছাত্র-জনতা আন্দোলনের ভিত্তিতে যে অর্জন করেছে তা ধ্বংস করতে চক্রান্ত করছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৫ম জাতীয় সম্মেলনে এ কথা বলেন তিনি। সম্মেলনে চরমোনাই পীর বলেন, ৫ আগস্টের পর আবারও চাঁদাবাজি দেখলাম। বাংলাদেশের মানুষ চাঁদাবাজি দেখতে চায় না। দুর্নীতি দেখতে চায় না। তারা ইসলামের শাসন চায়। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, এখন চাঁদাবাজি, দুর্নীতিবাজ, দখলবাজদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই। এ সময় কোটাবিরোধী আন্দোলনের পর জাতীয় সংসদ নির্বাচনে নারীদের সরাসরি নির্বাচনে আসার সুযোগ দেওয়ার দাবি তোলেন তিনি। ফয়জুল করীম বলেন, আমরা কোটাবিরোধী আন্দোলন করেছি। সংরক্ষিত আসনের মাধ্যমে এখন আর কোটা চাই না। নারীদের জন্য সংরক্ষিত আসন মানি না। নারীরা সরাসরি নির্বাচন করবে। ফয়জুল করীম আরও বলেন, অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করছে। তার মধ্যে রাষ্ট্র সংস্কার আছে। অনেকে সংস্কার চায় না, নির্বাচন চায়। আগে সংস্কার হবে পরে হবে নির্বাচন। বিচার বিভাগের স্বাধীনতা চাই। বিচার বিভাগ স্বাধীন না হলে ভালো ও কল্যাণমুখী রাষ্ট্র হতে পারে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা