সুনামগঞ্জ , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি

তরুণরাই নতুন বাংলাদেশ গঠন করবে

  • আপলোড সময় : ১৭-০১-২০২৫ ০৮:৩৬:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৫ ০৮:৩৬:৩১ পূর্বাহ্ন
তরুণরাই নতুন বাংলাদেশ গঠন করবে
স্টাফ রিপোর্টার :: ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, এমআইপিএস প্রকেল্পের আয়োজনে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র আয়ূব বখত জগলুল মিলনায়তনে ৩দিনব্যাপী তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ বৃহস্পতিবার শেষ হয়েছে। এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেচর কুদরত পাশা’র সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সুনামগঞ্জ সদর পিএফজির সদস্য সৈয়দ মহিবুল ইসলাম, সুনামগঞ্জ সদর পিএফজি সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, সুনামগঞ্জ পিএডিএন-এর প্রধান উপদেষ্টা নূরুল হক আফিন্দী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদির আহমদ, পিএফজি সদস্য কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম সুনামগঞ্জ জেলা সভাপতি শাহীনা চৌধুরী রুবী, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, এবি পার্টির সুনামগঞ্জ জেলা আহ্বায়ক জসিম উদ্দিন, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কৃষি ও খাদ্য বিষয়ক স¤পাদক সালেহিন চৌধুরী শুভ, সুনামগঞ্জ পিএফজির সদস্য প্রভাষক ফজলুল কমির সাঈদ, শান্তিগঞ্জ পিএফজির পিস অ্যাম্বাসেডর জিয়াউর রহমান জিয়া। স্বাগত বক্তব্য রাখেন এমআইপিএস প্রকল্পের ট্রেনিং ইউনিটের তনুজা কামাল। প্রশিক্ষণার্থীদের মাঝে আলোচনায় অংশ নেন, সাকিব আহমেদ ও ঝর্ণা আক্তার। এ সময় বক্তারা বলেন, তরুণরাই আগামীর বাংলাদেশ গঠন করবে। একটি উদার, অসম্প্রদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত মানবিক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসনের প্রচেষ্টাকে উৎসাহিত করার প্রক্রিয়ায় আজকের প্রশিক্ষিত তরুণরা সমাজে শান্তি সম্প্রীতি বজায় রাখতে কাজ করবে। আগামী ছয় মাস তারা ধর্মীয় সম্প্রীতি বজার রাখতে সদর উপজেলায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম

নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম