সুনামগঞ্জ , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা
পতিত জমিতে চাষাবাদে সাফল্য

সবাইকে চমকে দিয়েছেন উদ্যোক্তা মোস্তফা বাবুল

  • আপলোড সময় : ১৭-০১-২০২৫ ০৮:৩২:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৫ ০৮:৩২:২৮ পূর্বাহ্ন
সবাইকে চমকে দিয়েছেন উদ্যোক্তা মোস্তফা বাবুল
মোহাম্মদ নূর :: যেদিকে চোখ যায় বিস্তীর্ণ মাঠে হলুদের সমারোহ। যেন দিগন্ত ছুঁয়েছে সরিষা ফুলের আভা। সেই আভা তৈরি করেছেন সুনামগঞ্জের সফল উদ্যোক্তা মোস্তফা বাবুল। সখের বসে সরিষা, আলু, ধনিয়াসহ অন্যান্য রবি শষ্য চাষ করে এখন সফলতার দ্বারপ্রান্তে তিনি। বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে পতিত জমিতে রবি শষ্য আবাদ করে সবাইকে অবাক করে দিয়েছেন উদ্যোক্তা মোস্তফা বাবুল। এতে করে স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে। তার ক্ষেতে অন্তত ১৫ জন শ্রমিক কাজ করছেন। উপজেলার ধরেরপাড় গ্রাম পার্শ্ববর্তী খরচার হাওরে ৭ দশমিক ২৮ একর জমিজুড়ে নিজ উদ্যোগে রোপণ করেন সরিষা, আলু, ধনিয়া, কাঁচা মরিচসহ বিভিন্ন শষ্য। ব্যয় হয়েছে ৫ লক্ষাধিক টাকা। একাধিক শুভাকাক্সক্ষী কৃষি কর্মকর্তার পরামর্শে এবার বা¤পার ফলনের স্বপ্ন বাস্তবায়ন হওয়ার পথে। আগামী সপ্তাহের মধ্যে সরিষা কাটার ধুম পড়বে। সরেজমিনে গিয়ে এমনটাই দেখা গেছে। এদিকে, একজন সফল উদ্যোক্তার রবি শষ্য ফলনের দৃশ্য দেখতে বৃহ¯পতিবার (১৬ জানুয়ারি) বেলা ৩টায় পরিদর্শন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম। এসময় উপস্থিত ছিলেন সফল উদ্যোক্তা মোস্তফা বাবুল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান সহকারী মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, দোযারাবাজার উপজেলা কৃষি বিভাগের এটিএম শফিকুল ইসলাম, সাংবাদিক রাজু আহমেদ রমজান প্রমুখ। পরিদর্শন শেষে এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ। এ প্রসঙ্গে উদ্যোক্তা মোস্তফা বাবুল বলেন, মুনাফা অর্জনের লক্ষ্যে নয়, মূলত মানুষকে উৎসাহিত করতে আমার এ প্রচেষ্টা। অনাবাদি কৃষি জমিতে অল্প শ্রমের বিনিময়েও যে বেকারত্ব ঘুচিয়ে সৎ উপার্জন করা সম্ভব এটা বুঝাতেই চেষ্টামাত্র। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, কৃষকের পাশে সরকার। সরকারি প্রণোদনায় কৃষকদের সহায়তায় সরকার বদ্ধপরিকর। মোস্তফা বাবুল যেভাবে স্ব-উদ্যোগে রবি আবাদ করে সফল উদ্যোক্তা হয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ