সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

শান্তিগঞ্জে অনুষ্ঠিত হলো গানের আসর

  • আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০৮:৩৫:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০৮:৩৫:৩২ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে অনুষ্ঠিত হলো গানের আসর
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হলো গানের আসর। বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার তেঘরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ঘণ্টাব্যাপী গান গেয়ে শুনান মেঠোসুর-এর স¤পাদক কণ্ঠশিল্পী ও কবি বিমান তালুকদার ও লাল শাহ সংগীতালয়ের পরিচালক বাউল লাল শাহ। তাঁরা শিক্ষা-পরিবেশ ও দেশাত্মবোধক গানে মাতিয়ে রাখেন আসর। এসময় পুরো বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা গান শুনে উচ্ছ্বসিত হয়। পরবর্তীতে বিদ্যালয়ের শিক্ষার্থীরাও গান পরিবেশ করেন। তেঘরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধা রঞ্জন মজুমদারের সভাপতিত্বে গানের আসরে বক্তব্য রাখেন লেখক সংস্কৃতিকর্মী মহসিন হাবিব জেমস, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পুলিশ সদস্য ক্লিপ্টন তালুকদার পাপন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালেদা আক্তার, মেহের নিগার জেসমিন, আয়েশা আক্তার, কবি বৈদ্য দেব, বাপ্পা তালুকদার, পুলিশ সদস্য (এসআই) গৌতম দাস, যন্ত্রশিল্পী আকাশ দাস, নিবুল দাস, সজীব দাস প্রমুখ। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক সুধা রঞ্জন মজুমদার বলেন, লেখাপড়ার পাশাপাশি বিদ্যালয়ে এমন আয়োজন শিক্ষার্থীদের জন্য আদর্শ মানুষ গঠনে খুবই গুরুত্বপূর্ণ। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই মেঠোসুরের সম্পাদক কণ্ঠশিল্পী ও কবি বিমান তালুকদার ও লাল শাহ সংগীতালয়ের পরিচালক বাউল লাল শাহসহ উপস্থিত সবাইকে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প