সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

সুনামগঞ্জসহ ১১ জেলায় পাহাড় কাটার প্রমাণ মিলেছে

  • আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০৮:১৭:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০৮:১৭:৩১ পূর্বাহ্ন
সুনামগঞ্জসহ ১১ জেলায় পাহাড় কাটার প্রমাণ মিলেছে
সুনামকণ্ঠ ডেস্ক :: প্রাথমিকভাবে সুনামগঞ্জ দেশের ১১ জেলায় ৮১৪ স্থানে এক হাজার ২৩৪ হেক্টর পাহাড় কাটার প্রমাণ মিলেছে। এর বাইরে ছোট ছোট পাহাড় কাটা হয়েছে, সেগুলো এ হিসাবের বাইরে রয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে ন্যাচারাল ক্যাপিটাল ম্যাপিং বা দেশের পাহাড় ও টিলাসহ প্রাকৃতিক স¤পদের মানচিত্র প্রণয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিস¤পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মানচিত্র প্রণয়নের কাজ করছে সেন্টার ফর ইনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস (সিইজিআইএস)। সভায় এ বিষয়ে প্রেজেন্টেশন দেন সিইজিআইএসের নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান। সেখানে বলা হয়, বাংলাদেশের ১৬ জেলায় পাহাড় ও টিলা রয়েছে। এসব জেলার ১৫ লাখ ৫১ হাজার ৩০৪ হেক্টর জমিতে ২৩ লাখ ৫৪ হাজার ৫৬৯টি পাহাড় ও টিলার চূড়া পাওয়া গেছে। ১৬ জেলার মধ্যে ১১টি জেলায় ৮১৪টি পাহাড় কাটার পয়েন্ট চিহ্নিত করেছে সরকার। পর্যায়ক্রমে অন্য জেলাগুলোতেও পাহাড় কাটার পয়েন্ট চিহ্নিত করা হবে। ২০০৬ সাল থেকে শুরু করে স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে পাহাড় ও টিলার অস্তিত্ব নির্ধারণ করা হচ্ছে। পাহাড় এবং টিলার অবস্থান নিশ্চিত করতে ৪০ কোটি টাকা দিয়ে স্যাটেলাইট ইমেজ কিনেছে সরকার। ইমেজগুলো বিশ্লেষণ করে অনেক জায়গায় পাহাড় কাটার প্রমাণ পাওয়া গেছে বলে প্রেজেন্টেশনে জানানো হয়। সভায় জানানো হয়, সুনামগঞ্জে ৬৪৭ হেক্টর, রাঙ্গামাটিতে ৪৮৮৭২৩ হেক্টর, বান্দরবানে ৪২৯৯৮৯ হেক্টর, খাগড়াছড়িতে ২৫২৬৯৩ হেক্টর, চট্টগ্রামে ১৪০৩২৪ হেক্টর, মৌলভীবাজারে ৯২৮৪৫ হেক্টর, কক্সবাজারে ৭৭৫৫৪ হেক্টর, হবিগঞ্জে ৩৫২২৬ হেক্টর, সিলেটে ২০৩৫২ হেক্টর, শেরপুরে ৬৩৫১ হেক্টর, কুমিল্লায় ২৮১৪ হেক্টর, নেত্রকোণায় ১০৬৭ হেক্টর, জামালপুরে ১০১৯ হেক্টর, ফেনীতে ৭৫৬ হেক্টর, ব্রাহ্মণবাড়িয়ায় ৫৮৮ হেক্টর এবং ময়মনসিংহ জেলায় ৩৫৭ হেক্টরসহ ১৫ লাখ ৫১ হাজার ৩০৪ হেক্টর পাহাড় রয়েছে। প্রাথমিকভাবে ১১টি জেলায় ১২৩৪ হেক্টর পাহাড় কাটার প্রমাণ পাওয়া গেছে। এর বাইরে ছোট ছোট আরও পাহাড় কাটা হয়েছে, সেগুলো এ হিসাবের বাইরে রয়েছে। সভায় জানানো হয়, কক্সবাজারে ১০৫টি পয়েন্ট ৩২১ হেক্টর, চট্টগ্রামে ১১২টি পয়েন্টে ২৮৯ হেক্টর, বান্দরবানে ২০৭টি পয়েন্টে ২৭৫ হেক্টর, রাঙ্গামাটিতে ২০৯টি পয়েন্টে ১২০ হেক্টর, সিলেটে চারটি পয়েন্টে ৭৮ হেক্টর, কুমিল্লায় ১২টি পয়েন্টে ৫২ হেক্টর, হবিগঞ্জে নয়টি পয়েন্টে ২৮ হেক্টর, ফেনীতে ৯টি পয়েন্টে ৬ হেক্টর, মৌলভীবাজারের চারটি পয়েন্টে এক হেক্টর, ব্রাহ্মণবাড়িয়ার তিনটি পয়েন্টে এক হেক্টর এবং সুনামগঞ্জের ৮টি পয়েন্টে এক হেক্টর পাহাড় কাটা হয়েছে। সভায় জানানো হয়, আবুল খায়ের ইন্ডাস্ট্রি সীতাকু-ে ৮১ দশমিক ০৩ হেক্টর পাহাড় কেটে কারখানা করেছে। রামুতে ১৬৭ দশমিক ৮৫ হেক্টর পাহাড় কেটে ক্যান্টনমেন্ট করা হয়েছে। লালমাই পাহাড়ের ৩৭ দশমিক ৬৫ হেক্টর কেটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় করা হয়েছে। রিজওয়ান হাসান বলেন, পাহাড় সরকারও কাটে বেসরকারিভাবেও কাটা হয়। সমতলের অনেক জায়গা দখল হয়ে যাচ্ছে। একবার পাহাড় কাটলে আর তৈরির সুযোগ নেই। আমরা দেখছি ইটভাটা করার জন্য পাহাড় কাটা হচ্ছে। উন্নয়নের জন্য পাহাড় কাটা যাবে না, এটা আমাদের দর্শন হতে হবে। দেশে পাহাড় ও টিলার অবস্থান এবং পাহাড় কাটার বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত উপদেষ্টা পরিষদের সভায় উপস্থাপন করা হবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা। পাহাড় কাটা প্রতিরোধে যাতে সরকার সার্বক্ষণিক তদারকি করতে পারে সেই ব্যবস্থা তৈরি করার জন্য রিজওয়ানা হাসান সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ