সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০৮:০৮:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০৮:০৮:৫৭ পূর্বাহ্ন
সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) ও প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা)-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল দশটায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোদা রানী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি তার বক্তব্যে বলেন, শিশুর শারীরিক-মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ সাধনসহ সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করার একমাত্র মাধ্যম হচ্ছে খেলাধুলা করা। সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলার ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহবুব জামান, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ন.ম. শফিকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসারগণ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। ফুটবল টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি