সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

১৬ দিনব্যাপী তারুণ্য মেলার উদ্বোধন: তরুণরা দেশকে জাগিয়ে তুলেছে : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ১২:১৬:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০৮:১২:৩৮ পূর্বাহ্ন
১৬ দিনব্যাপী তারুণ্য মেলার উদ্বোধন: তরুণরা দেশকে জাগিয়ে তুলেছে : জেলা প্রশাসক
তানভীর আহমেদ :: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে ১৬ দিনব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে তারুণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ৩ টায় সুনামগঞ্জ পৌর শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের বাস্তবায়নে তারুণ্যের মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। উদ্বোধন শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মেলার স্টলগুলো পরিদর্শন করেন। এর আগে তারুণ্যের মেলা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। সহকারী কমিশনার মো. রৌশন আহমেদ-এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোদা রানী রায়, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আমাদের দেশকে তরুণরা জাগিয়ে তুলেছে। সেই জাগরণ জাতীয় জীবনে যাতে সর্বোচ্চ প্রসারিত হয়, সম্প্রসারিত হয় সেই উদ্দেশ্যেই মূলত সরকার তারুণ্যের মেলার আয়োজন করেছে। তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা সুনামগঞ্জবাসী আমাদের আমাদের ইতিহাস-ঐতিহ্য, জীবন ও প্রকৃতির সাথে সংগতি রেখে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। শক্তির জাগরণের জন্য আমরা ১৬ দিনব্যাপী যে আয়োজন করেছি সেই আয়োজনে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। পাশাপাশি আপনাদের অংশগ্রহণের মাধ্যমে নবীন-তরুণদের যে শক্তি আছে সেই শক্তিকে আরো প্রস্ফুটিত করবেন এবং উৎসাহ দিবেন। জেলা প্রশাসক আরও বলেন, মেলায় যারা বই বিক্রি করতে চায় (প্রকাশনী সংস্থা) তারা আসুক, আসলে আমরা তাদের স্টল দিবো। তারা আসুক আমরা আমন্ত্রণ জানাই, তাদের কোনো খরচ নাই, তারা শুধু বই বিক্রি করবে। উল্লেখ্য, ১৬ দিন ব্যাপী তারুণ্য মেলায় ১৪-১৫ জানুয়ারি সকাল ১১ টায় বিতর্ক প্রতিযোগিতা, ১৪-৩০ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে সেরা বাউল অন্বেষণ প্রতিযোগিতা, ১৬-১৭ জানুয়ারি কুইজ প্রতিযোগিতা/মেধা অন্বেষণ, ১৮-১৯ জানুয়ারি বই পড়া কর্মসূচি, ২২-২৩ জানুয়ারি তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ, ২৪-২৫ জানুয়ারি তরুণ সমাবেশ, ১৪-৩০ জানুয়ারি জেলা স্টেডিয়ামে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, ২৯-৩০ জানুয়ারি গ্রামীণ ঐতিহ্যবাহী ক্রীড়া (লাঠিখেলা এবং কুস্তি), ১৪-৩০ জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, ২৬-২৭ জানুয়ারি চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ১৪-৩০ জানুয়ারি ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টসহ ৩১ জানুয়ারি পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন, সিংগেল ইউজ প্লাস্টিকের ব্যবহার পরিহার ও জিরে ওয়েস্ট ব্রিগেড গঠন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি