সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

  • আপলোড সময় : ১৪-০১-২০২৫ ১১:৫৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৫ ১১:৫৯:২৩ অপরাহ্ন
তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
স্টাফ রিপোর্টার :: ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, এমআইপিএস প্রকল্পের আয়োজনে মঙ্গলবার সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়ূব বখত জগলুল মিলনায়তনে ৩দিন ব্যাপী তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়। অতিথি তিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পিএফজি’র সদস্য জসিম উদ্দিন, প্রভাষক ফজলুল করিম সাঈদ, সিরাজুল ইসলাম পলাশ। স্বাগত বক্তব্য রাখেন এমআইপিএস প্রকল্পের সিলেট ক্লাস্টারের এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা। প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসেবে রয়েছেন এমআইএস প্রকল্পের তনুজা কামল, কুদরত পাশা। আলোচনায় অংশ নেন সাদিকুর রহমান চৌধুরী, ইব্রাহীম খলিল, রাব্বি মিয়া, সাকিব আহমেদ, মাহফুজ আহমেদ, মিজানুর রহমান, হায়াত আহসান, তুর্য দাস, ফৌজিয়া রহমান ঊষা, শবনম দ্দোজা জ্যোতি, মুন্নি আক্তার, মাহবুবা আক্তার, অনন্যা তালুকদার, আলী ইমরান, উম্মে সুমাইয়া তাবাসসুম, রুমি দাস, মাহফুজা আক্তার, ঝরনা আক্তার, মোহাম্মদ আলী প্রমুখ। যুব সম্প্রদায়কে স¤পৃক্ত করে একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত মানবিক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসনের প্রচেষ্টাকে উৎসাহিত করার প্রক্রিয়ায় সুনামগঞ্জ সদর উপজেলা ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজ)’র সক্ষমতা বৃদ্ধির লক্ষে ৩ দিনের প্রশিক্ষণে যে সকল বিষয়সমূহ আলোচনা করা হবে তার মধ্যে পরিচয়, সংস্কৃতি, অনুমানের ক্ষমতা, নাগরিকত্ব, কমিউনিটি ও কাঠামো ব্যবস্থা গণতন্ত্র, দ্বন্দ্ব, সহিংসতা ও শান্তি, নেতৃত্ব, সংলাপ, যোগাযোগ ও শ্রবণ, সমবেত প্রত্যাশা-কেমন বাংলাদেশ চাই, কমিউনিটির স¤পৃক্ততা, সামাজিক উদ্যোগ পরিকল্পনা ও সেফ গার্ডিনিং। তিন দিনের প্রশিক্ষণ শেষে সকলের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪