সুনামগঞ্জ , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি

পরিষ্কার নদী, পরিচ্ছন্ন আকাশ ও নবায়নযোগ্য শক্তি’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৪-০১-২০২৫ ১১:৫৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৫ ১১:৫৫:০৮ অপরাহ্ন
পরিষ্কার নদী, পরিচ্ছন্ন আকাশ ও নবায়নযোগ্য শক্তি’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের নবীনগরে দেশের দীর্ঘতম নদী সুরমায় ‘জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে স্বপ্ন দেখি’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ১৪ জানুয়ারি মঙ্গলবার হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটি (হাউস), ক্লিন এবং বিডাব্লিউজিইডি এ ক্যাম্পেইনটি আয়োজন করে। এর মূল থিম ছিল ‘আমাদের স্বপ্ন : পরিষ্কার নদী, স্বচ্ছ আকাশ, নবায়নযোগ্য জ্বালানি’, যা পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন লক্ষ্যকে তুলে ধরেছে। ক্যা¤েপইনটি সুনামগঞ্জের পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার প্রচারের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, মাহিন চৌধুরী, ফারুক আহমদ, কামাল উদ্দিন, সুরঞ্জন বর্মণ, শাওন আহমদ, জুবায়ের আহমদ, নোবেল আহমদ, রাব্বী হোসেন প্রমুখ। ক্যাম্পেইনে বক্তারা নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব তুলে ধরেন এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। বক্তারা জানান, জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে, যার ফলে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ও পরিবেশদূষণের সমস্যা বাড়ছে। নদী, আকাশ, বনভূমি এবং অন্যান্য প্রাকৃতিক স¤পদের ওপর বিরূপ প্রভাব পড়ছে, যা মানুষের জীবনযাত্রাকে ক্ষতিগ্রস্ত করছে। এই সমস্যা সমাধানে নবায়নযোগ্য জ্বালানি যেমন সোলার, বায়ু এবং জলবিদ্যুৎ শক্তি একটি নিরাপদ, পরিবেশবান্ধব এবং দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে। নবায়নযোগ্য শক্তি ব্যবহার করলে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমে যাবে, ফলে বায়ু ও জলদূষণ যেমন কমবে, তেমনি পৃথিবীর তাপমাত্রাও স্থিতিশীল হবে। এছাড়া, নবায়নযোগ্য শক্তির ব্যবহার জনগণের জন্য আরও সাশ্রয়ী হবে এবং গ্রামীণ জনগণের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে সহায়ক হবে। ক্যাম্পেইনে বক্তারা সুনামগঞ্জের স্থানীয় জনগণকে আশ্বস্ত করেন যে, নবায়নযোগ্য শক্তির মাধ্যমে তারা নিজেদের জীবনযাত্রা উন্নত করতে পারবেন এবং পরিবেশকে রক্ষা করতে সহায়তা করতে পারবেন। তারা বলেন, “আমরা স্বপ্ন দেখি, যে দিন সুনামগঞ্জের প্রতিটি ঘরে নবায়নযোগ্য শক্তি পৌঁছাবে এবং এ অঞ্চলের নদী, আকাশ পরিষ্কার থাকবে।” ক্যাম্পেইনে শিক্ষার্থী, পরিবেশবাদী সংগঠন, স্থানীয় জনগণ এবং বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং এর সুবিধা সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পান এবং স্বতঃস্ফূর্তভাবে এই উদ্যোগকে সমর্থন জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম

নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম