সুনামগঞ্জ , বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ , ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতের আঁধারে হাওরের মাটি লুটের মহোৎসব, মাটি ভর্তি ৩ ট্রাকসহ আটক ২ নতুন মাটি একমুঠোও পড়েনি, মেশিনে খুঁড়ে দেওয়া হয়েছে নতুন রূপ অবাধে বিক্রি হচ্ছে ফসলি জমির টপ সয়েল ধানের শীষের বিজয় নিশ্চিতে কাজ করবে জমিয়ত দেখার হাওর : কবে শুরু হবে বাঁধের কাজ? জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হাওরে পুরোদমে চলছে বোরো আবাদ সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান গাছ বাঁচাতে উদাসীন বন বিভাগ জোড়া মনোনয়নে কৌশলী বিএনপি অনৈক্য হলে ফলাফল বিপর্যয়ের আশঙ্কা কোটি মানুষের কর্মসংস্থান, মাধ্যমিকে শেখানো হবে চতুর্থ ভাষা সিলেটের ১৯ আসনে ৩৪ দলের কোনো প্রার্থী নেই! জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল মধ্যনগরে তিনটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন উপদেষ্টা গাছ ও অবৈধ দখলে ব্যাহত চার লেনের সড়ক নির্মাণকাজ তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন অধ্যায়ের শুরু বিশ্বম্ভরপুরে পূর্ব বিরোধের জেরে হামলা: মুক্তিযোদ্ধা কমান্ডারসহ আহত ১৫ বিক্ষোভে উত্তাল ইরানে নিহত ৫৮ সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ১০০৮ শিশু, মৃত্যু বেশি আঞ্চলিক সড়কে

সার্বিক সম্পর্ক স্বাভাবিক হবে বাংলাদেশে নির্বাচিত সরকার এলে : ভারতের সেনাপ্রধান

  • আপলোড সময় : ১৪-০১-২০২৫ ০৮:১৫:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৫ ০৮:১৮:৩৫ পূর্বাহ্ন
সার্বিক সম্পর্ক স্বাভাবিক হবে বাংলাদেশে নির্বাচিত সরকার এলে : ভারতের সেনাপ্রধান
সুনামকণ্ঠ ডেস্ক :: ভারত ও বাংলাদেশের সামরিক সম্পর্ক ও সহযোগিতা আগের মতোই আছে উল্লেখ করে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, দুই দেশের পারস্পরিক সার্বিক সম্পর্ক তখনই স্বাভাবিক হবে, যখন সে দেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। সেনা দিবস পালনের আগে সোমবার সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় ও সামরিক সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে ভারতের সেনাপ্রধান এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ ভারতের এক গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার (কৌশলগত অংশীদার)। কোনো ধরনের শত্রুতা দুই দেশের জন্যই ক্ষতিকর। তাতে কারও স্বার্থ চরিতার্থ হবে না। ভারতের সেনাপ্রধান আরও বলেন, আমরা প্রতিবেশী। আমাদের দুই দেশকেই একসঙ্গে বাস করতে হবে। পরস্পরকে জানতে ও বুঝতে হবে। কোনো ধরনের শত্রুতা কারও পক্ষে ভালো নয়। তিনি বলেন, দুই দেশের সামরিক সম্পর্ক একেবারে ঠিক রয়েছে। কিন্তু দুই দেশের সার্বিক সম্পর্কের কথা যদি বলেন তাহলে বলব, নির্বাচিত সরকার এলেই তা স্বাভাবিক হবে। বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, সে দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করে চলেছেন। গত আগস্টে রাজনৈতিক পালাবদলের সময় সর্বদা তাঁরা যোগাযোগের মধ্যে ছিলেন। এমনকি গত ২৪ নভেম্বরও তাঁদের দুজনের মধ্যে ভিডিও মারফত আলোচনা হয়েছে। তাঁরা সব সময় নিজেদের মধ্যে যোগাযোগ রেখেছেন। এখনো সেই যোগাযোগ অব্যাহত আছে। বর্তমান পরিস্থিতির কারণে দুই দেশের যৌথ সামরিক মহড়ার বিষয়টি শুধু পিছিয়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন ভারতের সেনাপ্রধান। পরিস্থিতি স্থিতিশীল হলেই তা আবার শুরু হবে বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নতুন মাটি একমুঠোও পড়েনি, মেশিনে খুঁড়ে দেওয়া হয়েছে নতুন রূপ

নতুন মাটি একমুঠোও পড়েনি, মেশিনে খুঁড়ে দেওয়া হয়েছে নতুন রূপ