সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার

কমিটি পুনর্গঠন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

  • আপলোড সময় : ২০-০৮-২০২৪ ১১:১৯:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৪ ১১:১৯:৪৩ অপরাহ্ন
কমিটি পুনর্গঠন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
নতুনভাবে সকল কমিটি পুনর্গঠন করতে ৪ টিমের একটি তালিকা প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (১৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, টিমগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে পুনর্গঠন করার লক্ষ্যে কাজ করবে। ইতোমধ্যে গঠিত সমন্বয়ক কমিটিগুলো বহাল থাকবে এবং বিভিন্ন পরিসরে নতুনভাবে সকল কমিটি পুনর্গঠন করা হবে। শৃঙ্খলা রক্ষা এবং ভুয়া সমন্বয়ক বিভ্রান্তি দূর করতে বর্তমান কমিটিগুলোর অনুমোদন এবং নতুন কমিটি গঠনে কাজ করবে।
 
টিমগুলোর মধ্যে আয়োজক শাখায় রয়েছেন আবু বাকের মজুমদার, আবদুল হান্নান মাসুদ, রিফাত রশিদ, শাহিন আলম, শ্যামলী সুলতানা জেদনি, নাঈম আবেদিন, সানজানা আফিফা অদিতি ও খান তালাত মাহমুদ রাফি।
 
প্রোগ্রাম বাস্তবায়ন শাখায় রয়েছেন হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আব্দুল কাদের, মাহিন সরকার, আরিফ সোহেল, আকরাম হোসাইন রাজ, হামজা মাহবুব, নুর নবি, শুভ আহমেদ, শাহীনূর সুমি, মোবাশ্বের আলম, হাসিব আল ইসলাম, মোহাম্মদ রাসেল, উমামা ফাতেমা, আনিকা তাহসিনা, রওনক জাহান, মেহেদী ইসলাম ও তকিউদ্দিন আহমেদ। গণমাধ্যম ও যোগাযোগ শাখায় রয়েছেন রিজওয়ান রিফাত, আব্দুল্লাহ সালেহীন অয়ন ও তাহমিদ আল মুদাসসির চৌধুরী। অনুমোদন শাখায় রয়েছেন, সারজিস আলম ও  আবু বাকের মজুমদার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে