সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি’র হয়ে লড়তে চান এমএ কাহার

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ১২:০৬:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ১২:০৬:০৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি’র হয়ে লড়তে চান এমএ কাহার
মো. শাহজাহান মিয়া :: আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) এমপি পদে বিএনপি’র হয়ে লড়তে চান এমএ কাহার। দলীয় মনোনয়ন পেলে নিজের বিজয় নিশ্চিতের লক্ষ্যে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের ভোটার ও শুভাকাক্সিক্ষদের সাথে নিয়ে ঝাঁপিয়ে পড়বেন নির্বাচনী মাঠে। তিনি নির্বাচিত হলে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলাবাসীর উন্নয়নের কাক্সিক্ষত প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করবেন। একই সঙ্গে অত্র অঞ্চলের বঞ্চিত মানুষদের গ্যাস সুবিধা প্রদানে আন্তরিকভাবে কাজ করতে চান তিনি। তার কর্মী এবং সমর্থকরা জানান, জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামের কৃতী সন্তান ও যুক্তরাজ্যের সোন্ডন সাউথ ওয়েস্ট রিজন বিএনপির সভাপতি, সোন্ডন-বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক চেয়ার, বিশিষ্ট রাজনীতিবিদ এমএ কাহার জনগণের সেবায় নিয়োজিত রয়েছেন। জনকল্যাণের জন্যই তিনি রাজনীতি করেন। এমএ কাহার যুক্তরাজ্যের সোন্ডন শহরের সাবেক মেয়র ও বর্তমান কাউন্সিলর আবদুল আমিনের বড় ভাই। তারা আরও জানান, ১৯৭৮ সাল থেকে এমএ কাহার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিগত আওয়ামী লীগের আমলে তিনি অনেকবার হামলা-মামলার শিকার হয়েছেন। তবুও তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। তাই বিগত দিনে হামলা-মামলার শিকার হওয়া এই বিএনপি নেতা এমএ কাহার এর বিশ্বাস আগামী সংসদ নির্বাচনে দল তাঁকে মূল্যায়ন করবে। এমএ কাহার আশাবাদ ব্যক্ত করে বলেন, দল আমাকে মনোনীত করলে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের ভোটারদের সাথে নিয়ে নির্বাচনী মাঠে গণজোয়ার সৃষ্টির মাধ্যমে আমার বিজয় নিশ্চিত করবো। আমি যদি সুনামগঞ্জ ৩ আসনে এমপি নির্বাচিত হতে পারি তাহলে, জনপ্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করবো। এ অঞ্চলে সবার সমঅধিকার থাকবে। আর কাউকে হামলা ও মিথ্যা মামলার শিকার হয়ে হয়রানি হতে হবে না। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা-ঘাটসহ কাক্সিক্ষত উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেষ জীবনটুকু মানুষের সেবা করে কাটাতে চাই। আমার আর কোন অর্থ সম্পদের প্রয়োজন নেই। আল্লাহপাক আমাকে যথেষ্ট সম্পদ দিয়েছেন। তিনি আরো বলেন, আমি অনেক বছর আগেই জগন্নাথপুরে গ্যাসের দাবিতে আন্দোলন করেছি। আমাদের কাছে থাকা নবীগঞ্জ কসবা গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলনকৃত গ্যাস দিয়ে সারাদেশ চলে। অথচ আমরা জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসী বঞ্চিত। আমরা আজও লাইনের গ্যাস সুবিধা পাইনি। আমি যদি নির্বাচিত হতে পারি, সবার আগে এ অঞ্চলে গ্যাস সুবিধা প্রদান করতে চাই। এদিকে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের অনেক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন বলেন, আমাদের এমএ কাহার ভাই খুব ভালো মানুষ। যে কোন বিপদে তাকে পাশে পাওয়া যায়। তিনি অনেক গৃহহীন মানুষকে জায়গাসহ দালান বাড়ি নির্মাণ করে দিয়েছেন। তাঁর মতো একজন জনদরদি মানুষকে আমরা আগামী দিনে এমপি হিসেবে দেখতে চাই। তিনি এমপি হলে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলাবাসী শান্তি পাবেন। তাঁর মতো এমন জনপ্রিয় মানুষকে আগামী নির্বাচনে বিএনপির হাই কমান্ড সুনামগঞ্জ ৩ আসনে মনোনীত করবেন বলে আমরা আশাবাদী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স