সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা
নাগরিক সমাবেশে আনু মুহাম্মদ

কী পরিবর্তন, কিসের নতুন বাংলাদেশ হলো?

  • আপলোড সময় : ১২-০১-২০২৫ ১১:৩৩:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৫ ১১:৩৩:০৮ অপরাহ্ন
কী পরিবর্তন, কিসের নতুন বাংলাদেশ হলো?
সুনামকণ্ঠ ডেস্ক :: গণতান্ত্রিক অধিকার কমিটির আহ্বায়ক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, স্বৈরশাসনের পতন হয়েছে ঠিকই, তবে আমরা বুঝতেই পারছি না যে স্বৈরশাসনের পতন হয়েছে। গণ-অভ্যুত্থানের পর সবাই বলছে- পরিবর্তন হবে, নতুন বাংলাদেশ গঠন করা হবে, বৈষম্যহীন বাংলাদেশ হবে- এসব কথাবার্তা শুনছি। কিন্তু কাজকর্মে তার কোনো প্রতিফলন দেখা যায় না। এখন পান্থকুঞ্জ পার্কের প্রকল্প বাতিল নিয়ে এ সরকারের উপদেষ্টা বলেন, ওই সরকারের করা প্রকল্প বাতিল করা সম্ভব না। এটা কেমন কথা! আগের সরকারের কোনো প্রজেক্ট যদি সংশোধন বা বাতিল করা না-ই যায়, তাহলে কী পরিবর্তন হলো, কিসের নতুন বাংলাদেশ হলো? গণ-অভ্যুত্থান করে আপনাদের সরকার বানানো হয়েছে কেন? শনিবার বিকালে রাজধানীর পান্থকুঞ্জ পার্কে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল ধ্বংস করে কারওয়ান বাজার থেকে পলাশী পর্যন্ত চলমান এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সংযোগ সড়ক বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি’র ৩০তম দিনে নাগরিক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন। তিনি আরো বলেন, বিগত সময়ের সরকার ও বর্তমান সরকারে সবাই সবসময় বলে, সরকারের একার পক্ষে কিছু করা সম্ভব না। নাগরিকদের এগিয়ে আসতে হবে। এটা একটা আত্মঘাতী কথা হিসেবে আমরা সবসময় শুনি। যখন নাগরিকরা এগিয়ে আসে, তখন তারা খুবই ক্ষুব্ধ হয়। তখন নাগরিকদের ওপর হামলা চালায়। এ পান্থকুঞ্জ পার্ক রক্ষায় আজ এক মাস ধরে তারা আন্দোলন করছেন। অথচ এখনো তাদের দাবি মানা হচ্ছে না। আমরা চাই, এই ৩০ দিন যাতে আরো ৩০ দিনে না যায়। এর আগেই যাতে পান্থকুঞ্জ পার্কে প্রাণঘাতী প্রকল্প বাতিল করে পার্ককে সবার জন্য উন্মুক্ত করা হয়। গাছ রক্ষা আন্দোলনের অবস্থান কর্মসূচির ৩০তম দিনে নাগরিক সমাবেশে আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজীবের সঞ্চালনায় বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, নারী অধিকারকর্মী শিরিন হক, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়–য়া, অধ্যাপক আকতার মাহমুদ, পরিবেশ আন্দোলনে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ও বৃক্ষপ্রেমী আব্দুল ওয়াহিদ সরদার, ড. আহমদ কামরুজ্জামান মজুমদার প্রমুখ ব্যক্তি। এ সময় নাগরিক সমাবেশে গাছ রক্ষা আন্দোলন ও পান্থকুঞ্জ প্রভাতী সংঘসহ কয়েকটি পরিবেশবাদী সংগঠনের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। হাতিরঝিল জলাধার ও পান্থকুঞ্জ পার্ক ধ্বংস করে পলাশী পর্যন্ত চলমান এলিভেটেড এক্সপ্রেসওয়ে র‌্যা¤প নির্মাণ প্রকল্পের কাজ বাতিল করে পার্কে আগের অবস্থান ফিরিয়ে দেয়ার দাবি জানান তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স