সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

দেশে এইচএমপিভি ভাইরাস শনাক্ত, আক্রান্ত এক নারী

  • আপলোড সময় : ১২-০১-২০২৫ ১১:২৭:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৫ ১১:২৭:৩৪ অপরাহ্ন
দেশে এইচএমপিভি ভাইরাস শনাক্ত, আক্রান্ত এক নারী
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশে এ বছরে প্রথম একজন নারীর শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) শনাক্ত হয়েছে। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ভাইরোলজি বিভাগের প্রধান ডা. আহমেদ নওশের আলম। নওশের আলম বলেন, আক্রান্ত নারী একজন গৃহিণী। তাঁর বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস নেই। তাঁর স্বামী বিদেশে থাকেন। তবে অতি সম্প্রতি ওই নারীর স্বামীও দেশে আসেননি। তবে এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। তাঁরা বলেন, এই ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই। এটি আগেও দেশে পাওয়া গেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার হার খুবই কম। আমাদের আরও সতর্ক হতে হবে। মাস্ক পরা, হাত ধোয়া, হাইজিন মেনটেইন করা, প্রচুর পানি পান করতে হবে। যাদের দুই থেকে তিনটি রোগের জটিলতা আছে, যাদের বয়স ৫ বছরের কম ও ৬৫ বছরের বেশি, তারা এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়বেন। ইনফ্লুয়েঞ্জা ধরনের এই ভাইরাসে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বহুসংখ্যক ব্যক্তি আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। তবে ভাইরাসটি স¤পর্কে এখনো কোনো সতর্কতা জারি করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আক্রান্ত ওই রোগী বর্তমানে ঢাকা সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে। বর্তমানে সেখানে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তবে রোগীর অবস্থা আগের চেয়ে ভালো হচ্ছে বলে জানা গেছে। আক্রান্ত ওই নারীকে গত শনিবার এই হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর গ্রীন রোডের সেন্ট্রাল হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এইচএমপিভি ভাইরাস শনাক্ত হওয়ায় তাঁকে সংক্রামক ব্যাধি হাসপাতালে নেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু