সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

বিএনপির ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে : মির্জা ফখরুল

  • আপলোড সময় : ১২-০১-২০২৫ ০৮:০৪:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৫ ০৮:০৪:৪৮ পূর্বাহ্ন
বিএনপির ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে : মির্জা ফখরুল
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে। তবে সেটা পারবে না। কারণ আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমাদের ধৈর্য্য ধরতে হবে। কিছু মানুষ আছে ভুল বুঝানোর চেষ্টা করে যে বিএনপি সংস্কার চায় না। আর সব দল মতের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চায় বিএনপি। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশের অর্থনীতি ও রাজনৈতিক ভঙ্গুর অবস্থায় আছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এখন প্রয়োজন গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করা। আর নতুন বাংলাদেশে কোনো বিভেদ নেই। বিএনপির মহাসচিব বলেন, ১৬ বছর গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে। ৭০০ জন গুম হয়েছে। নিহত হয়েছে ২০ হাজারের মতো সবমিলিয়ে। আওয়ামী সরকারের ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি। নতুন দেশ গড়ার স্বপ্ন দেখছি। এটা যাতে নষ্ট না হয়ে যায়। তিনি আরও বলেন, দেশের অর্থনীতির অবস্থা ভালো না, রাজনৈতিক অবস্থানও ভঙ্গুর। আমরা সংস্কার চাই না এটা ভুল। আমরা সংস্কারও চাই- দ্রুত নির্বাচনও চাই। কারণ নির্বাচন হলে সকল সংকট কেটে যাবে। আমরা ঐক্যবদ্ধ জাতীয় সরকার গড়তে চাই। সেই উদ্দেশ্যে আমরা অন্তর্বর্তী সরকারেই সমর্থন করছি। এ বি পার্টির প্রথম কাউন্সিলে আগামী তিন বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান মঞ্জু আর সাধারণ স¤পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স