সুনামগঞ্জ , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল

খনি থেকে কয়লা আনতে গিয়ে শ্রমিক অসুস্থ, অতঃপর মৃত্যু

  • আপলোড সময় : ১২-০১-২০২৫ ০১:০০:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৫ ০১:০০:৫৯ পূর্বাহ্ন
খনি থেকে কয়লা আনতে গিয়ে শ্রমিক অসুস্থ, অতঃপর মৃত্যু
স্টাফ রিপোর্টার :: অবৈধভাবে ভারতের খনি থেকে কয়লা আনতে গিয়ে অসুস্থ হয়ে পড়া শ্রমিক লোকমান মিয়া (২২) মারা গেছেন। তিনি তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা বান্ধের হাটি গ্রামের মোহাম্মদ বকুল মিয়ার ছেলে। শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে লাকমা বান্ধের হাটি এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের ধারণা কয়লা খনির বিষাক্ত গ্যাসে তার মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র জানায়, সীমান্তের চিহ্নিত চোরাকারবারি ও চোরাই কয়লা ক্রেতাদের প্ররোচনায় শনিবার ভোরে লাকমা সীমান্ত এলাকা দিয়ে ভারতের মেঘালয় পাহাড়ের কয়লা খনিতে যান শ্রমিক লোকমান মিয়াসহ আরও কয়েকজন। সেখানে কাজ করা অবস্থায় লোকমান মিয়া অসুস্থ হলে সাথে থাকা লিটন মিয়া ও অন্যান্য সহযোগীরা তাকে বাংলাদেশে নিয়ে আসেন। পরে লাকমা বাজারে এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অসুস্থ হয়ে পড়া লোকমান মিয়াকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবুল কালাম জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজন আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানিয়েছেন, ভারতে যায়নি। সীমান্ত এলাকায় কাজ করা অবস্থায় লোকমান মিয়া শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়। সাথে থাকা লোকজন তাকে নিজ বাড়িতে নিয়ে আসে। বাড়িতে অবস্থান করার পর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য মোটরসাইকেলযোগে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথিমধ্যে তিনি মৃত্যুবরণ করেন। তিনি আরও জানান, কয়লা শ্রমিক টেকেরঘাট কয়লার ডিপোতে কাজ করতেন। এ ব্যাপারে তাহিরপুর থানা পুলিশকে অবগত করা হয়েছে। আইনি কার্যক্রম শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার