সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

যুক্তরাজ্য যেতে পারলেন না নিপুণ, আটকে গেলেন সিলেট বিমানবন্দরে

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ০১:০২:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ০১:০২:১১ অপরাহ্ন
যুক্তরাজ্য যেতে পারলেন না নিপুণ, আটকে গেলেন সিলেট বিমানবন্দরে
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যুক্তরাজ্য যেতে পারলেন না চিত্রনায়িকা নিপুণ। তাকে বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট থেকে একটি ফ্লাইটে যুক্তরাজ্য যাওয়ার কথা ছিল তার। পথে ইমিগ্রেশন থেকে তাকে আটকানো হয়। পরে তাকে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ হেফাজতে নেওয়া হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) আপত্তির মুখে তাকে আটকে দেওয়া হয়। সূত্র জানায়, শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে যুক্তরাজ্যগামী বাংলাদেশ বিমানের বিজি ২০১ ফ্লাইটের যাত্রী ছিলেন নিপুণ। মুখে মাস্ক পরে বোর্ডিং পাস শেষ করে ইমিগ্রেশন শেষ করার এক পর্যায়ে তাকে চিনে ফেলেন ইমিগ্রেশন বিভাগের দায়িত্বশীলরা। পরে তাকে ইমিগ্রেশন পুলিশ হেফাজতে নেওয়া হয়। একই সঙ্গে ওই ফ্লাইটে তার যাত্রা বাতিল করা হয়। সূত্র জানায়, চিত্রনায়িকা নিপুণ বিমানবন্দরে নিজেকে নাসরিন আক্তার দাবি করেন। তার পাসপোর্টেও নাম রয়েছে নাসরিন আক্তার। পাসপোর্টে স্থায়ী ঠিকানা ঢাকার বনানী উল্লেখ রয়েছে। এদিকে একটি সূত্র বলছে, ফ্লাইট বাতিল হওয়ার পর তাকে ইমিগ্রেশন থেকে বের করে দেওয়া হয়। পরে তিনি বিমানবন্দর থেকে বাইরে চলে যান। আওয়ামী লীগ সরকারের পতনের পর শোবিজে আওয়ামীপন্থি তারকাদের অনেকে আত্মগোপনে চলে যান। চিত্রনায়িকা নিপুণ আক্তার দেশে নাকি লন্ডনে সেটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। আগেই গুঞ্জন উঠেছিল লন্ডনে পাড়ি জমিয়েছেন তিনি। তবে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয় দেশেই রয়েছেন নিপুণ। দেশেই আত্মগোপনে ছিলেন তিনি। গ্রেফতার হওয়ার ভয়ে দেশ ছাড়তে পারেননি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হয়ে আলোচিত হন এই অভিনেত্রী। বিশেষ করে সমিতির নির্বাচনে পরাজিত হয়ে মামলা করে চেয়ারে বসে হন বিতর্কিত। এফডিসিকেন্দ্রিক একটি শক্তির প্রকাশ করেন নিপুণ। এসময় আওয়ামী লীগের প্রভাবশালী রাজনৈতিক নেতার সহযোগিতা নেন তিনি। আওয়ামী সরকারের পতনের পর বিষয়টি প্রকাশ্যে আসতে থাকে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু