সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক

জামালগঞ্জে ৬ বছরের শিশুকে বলাৎকার যুবক গ্রেফতার

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৯:০০:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৯:০০:৫০ অপরাহ্ন
জামালগঞ্জে ৬ বছরের শিশুকে বলাৎকার যুবক গ্রেফতার
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ৬ বছরের এক শিশুকে বলাৎকারে ছিদ্দিক মিয়া (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। ছিদ্দিক মিয়া উপজেলার পূর্ব লক্ষীপুর গ্রামের রেদোয়ান মিয়ার ছেলে। গত বুধবার রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুর মা বাড়ির কাজে ব্যস্ত ছিল। এ সুযোগে একই গ্রামের ধর্ষক ছিদ্দিক মিয়া শিশুটিকে দোকান থেকে চকলেট কিনে দেওয়ার কথা বলে ঘরে থেকে বের করে পাগনার হাওরের মাঝের বন্দ নামক স্থান নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। পরে শিশুটি কেঁদে কেঁদে নিজ বসত ঘরে আসার পর শিশুটির মা জিজ্ঞেস করলে পায়ুপথে রক্তমাখা প্যান্ট দেখিয়ে বলে সিদ্দিক তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত শিশুটি জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রাতেই ধর্ষক ছিদ্দিক মিয়াকে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এদিকে বৃহস্পতিবার দুপুরে ওই শিশুর বাবা ইয়াছিন মিয়া বাদী হয়ে জামালগঞ্জ থানায় ধর্ষক ছিদ্দিকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মামলা দায়ের করেন। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) শ. ম কামাল হোসেইন জানান, ধর্ষক ছিদ্দিকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এবং আসামী গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালতই ওই যুবকের ব্যাপারের সিদ্ধান্ত নেবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল