সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

জামালগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৮:৫৬:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৮:৫৬:৪৭ অপরাহ্ন
জামালগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন
জামালগঞ্জ প্রতিনিধি: "জ্ঞান বিজ্ঞানে করবো জয়,আমরা হবো বিশ্বময়" এই প্রতিপাদ্য সামনে রেখে জামালগঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালযের আয়োজনে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর এর সভাপতিত্বে সেমিনারে মূখ্য প্রবন্ধ উপস্থাপক হিসেবে আলোচনা করেন, বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সাইন্টিফিক অফিসার মোঃ আজিজুল হক। সেমিনার ও প্রদর্শনী শেষে সারা দিন ব্যাপি উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র / ছাত্রীদের নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, কুইজ, বিতর্ক ও বই পড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর, বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সাইন্টিফিক অফিসার মোঃ আজিজুল হক সহ সকল সরকারি কর্মকর্তা,সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক বৃন্দ, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ সাংবাদিক বৃন্দ বিজ্ঞান ও প্রযুক্তি মেলার স্টল পরিদর্শন সহ প্রতিটি কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। বিকেলে কিন্ডারগার্টেন জুনিয়র স্কুলের মাঠে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। এদিকে গতকাল তারুণ্যের উৎসবে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ও তারুণ্যের ভাবনা আগামী বাংলাদেশ বিষয়ক কর্মশালা এবং বাউল অন্যেশন অনুষ্ঠিত হয়। জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন ও রানার্সআপ ফেনারবাক ইউনিয়ন পরিষদ হয়। পুরস্কার বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা