সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে : বিভাগীয় কমিশনার

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৮:৩৮:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৮:৩৮:২৫ পূর্বাহ্ন
সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে : বিভাগীয় কমিশনার
স্টাফ রিপোর্টার :: সিলেট বিভাগের কমিশনার খান মো. রেজা উন নবী বলেছেন, সবাই মিলেই এই দেশটাকে আরও এগিয়ে নিতে হবে। সবার সাথেই সমান আচরণ করতে হবে। দুর্বৃত্ত মুক্ত বাংলাদেশ দেখতে চাই। সততার কোন বিকল্প নেই। নতুন করে শুরু করতে হবে। আমরা ব্যর্থ হতে চাই না। আগে কথা বলার সুযোগ ছিল না। এখন মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। বিগত সময়ে তারা শাসক থেকে সম্রাট, সম্রাট থেকে মহারাজা হয়েছিলেন। নিরপেক্ষ মূল্যায়ন দীর্ঘদিন ধরেই হয় নাই। তারই কারণে দেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। তিনি আরও বলেন, মানুষের প্রত্যাশা খুব বেশী না। তাদের কথা শুনুন। সম্ভব হলে তাদের কাজ করে দিন। মানুষ আপনাকে পাশে পায় কি-না সেটা বড় বিষয়। প্রতিটা সেক্টর দুর্নীতিমুক্ত করতে হবে। লুঙ্গি পরা সাধারণ মানুষেরা যদি দেশ স্বাধীন করতে পারেন, তাহলে আমরা সুট টাই পরা শিক্ষিত-সচেতনরা কেন দেশ দুর্নীতিমুক্ত করতে পারব না। এছাড়াও তিনি সুনামগঞ্জ জেলার বোরো ফসল রক্ষার জন্য চলমান হাওরের বাঁধ নির্মাণ কাজ আরও দ্রুত এবং স্বচ্ছতার সাথে করার আহ্বান জানিয়েছেন। সুনামগঞ্জ জেলার নানা সমস্যার কথাও শুনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন সিলেট বিভাগের কমিশনার খান মো. রেজা উন নবী। বুধবার দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে সুনামগঞ্জ জেলার জেলা পর্যায়ের কর্মকর্তাগণ সুধীজনের সাথে মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পালের সঞ্চালনায় মতবিনিময়ে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক ছাব্বির আহমদ আকুঞ্জি, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জিত কুমার চন্দ, প্রফেসর পরিমল কান্তি দে, সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর উপজেলার ইউএনও অতীশ দর্শী চাকমা, পিপি এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ স¤পাদক অ্যাডভোকেট শেরেনূর আলী, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজুসহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাগণ ও সুধীজন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু