সুনামগঞ্জ , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিবস্ত্র করে ভিডিও ধারণ ও মুক্তিপণ আদায়কারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার অপ্রয়োজনীয় শতাধিক প্রকল্পে অন্তত ২০ কোটি টাকার অপচয় হাওরে স্বস্তির বৃষ্টি, খুশি কৃষক খন্দকার ও মিজান ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা জেলা জামায়াতের ইফতার মাহফিলে এহসানুল মাহবুব জুবায়ের-প্রয়োজনে আরও একটা জুলাই সংঘটিত হবে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা ও ইফতার মাহফিল সম্পন্ন দুই দিনের কর্মশালায় কী শিখলেন বিএনপির এমপিরা? জ্বালানি সাশ্রয়ে স্বাধীনতা দিবসে থাকছে না আলোকসজ্জা : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সাচনাবাজার মাদ্রাসার কমিটি গঠন নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঠেলাগাড়ি চালক আব্দুল হামিদ হত্যায় স্ত্রী ও শ্যালিকা গ্রেফতার গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি মাদক কারবারি রিংকু গ্রেফতার দেড় বছর ধরে বন্ধ পানি সরবরাহ প্রকল্পের কাজ জেলা শ্রমিক ঐক্য পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছুটির দিনেও অফিসে প্রধানমন্ত্রী, করলেন দুই বৈঠক দিরাইয়ে জলমহাল দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ দিরাইয়ে সুপেয় পানির তীব্র সংকট আদালতের রায় অমান্য করে জায়গার সীমানা খুঁটি উপড়ে ফেলার অভিযোগ বাঁধ যেন অনিয়ম দুর্নীতির ‘খেত’

সাত বছর পর মা-ছেলের দেখা

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৮:৩১:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৮:৩১:৫১ পূর্বাহ্ন
সাত বছর পর মা-ছেলের দেখা
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেন। সেখানেই প্রায় সাত বছর পর দেখা হয় ছেলে তারেক রহমানের সঙ্গে। ওইদিন সকালে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় তিন ঘণ্টা দেরিতে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনে পৌঁছায়। হিথ্রো বিমানবন্দরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার পুত্র তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবাইদা রহমান বিমানবন্দরে তাকে স্বাগত জানান। এসময় জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের সদস্যরাও উপস্থিত ছিলেন। বিএনপির চেয়ারপার্সন সবশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন সফরে এসেছিলেন। এরপর তার আর কোনও বিদেশ সফরও হয়নি, ছেলে তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখাও হয়নি। বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। ২০১৮ সালে দুর্নীতির এক মামলায় দ-িত হয়ে কারাগারে পাঠানো হয় তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীকে। কারাগারে যাওয়ার পর তার অসুস্থতা বাড়ে। এর মধ্যে সরকারের কাছে কয়েকবার দল ও পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করা হয়। করোনার সময় নির্বাহী আদেশে কারাগার থেকে মুক্তি মিললেও বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি তৎকালীন সরকার। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান খালেদা জিয়া। এরপর তার যে মামলায় সাজা হয়েছিল, সেটিও বাতিল হয়ে যায়। দীর্ঘ প্রক্রিয়া শেষে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। দীর্ঘ সাত বছর পর মাকে কাছে পেয়ে হিথ্রো বিমানবন্দরে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকতেও দেখা যায় ছেলে তারেক রহমানকে। এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়াকে নিয়ে উড্ডয়ন করা এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের দোহা হয়ে বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকাল ২টা ৫৮ মিনিটে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেছে। বিএনপি চেয়ারপার্সনকে হিথ্রো বিমানবন্দরে যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান। সেইসঙ্গে যুক্তরাজ্য বিএনিপর সভাপিত এম এ মালেক, সাধারণ স¤পাদক কয়সর আহমেদ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষে কামাল উদ্দিনও বিমানবন্দরে সাবেক এই প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এদিকে, যুক্তরাজ্যে পৌঁছানোর পর লন্ডন ক্লিনিকে নেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। নানা অসুস্থতায় ভুগতে থাকা ৮০ বছর বয়সী খালেদা জিয়া আপাতত এখানেই চিকিৎসা নেবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ