সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

পাউবো কর্তাদের সাইনবোর্ড ব্যবসা!

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ১২:৩৮:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ১২:৩৮:৫৪ পূর্বাহ্ন
পাউবো কর্তাদের সাইনবোর্ড ব্যবসা!
শহীদনূর আহমেদ :: ঢিমেতালে চলছে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার ফসলরক্ষা বাঁধের কাজ। নির্ধারিত সময়ের ৩ সপ্তাহ পার হয়ে গেলেও এখনো শুরু হয়নি বেশিরভাগ প্রকল্পে মাটি ফেলার কাজ। নীতিমালা অনুয়ায়ী কাজ শুরুর আগে প্রাক্কলিত ব্যয় ও ওয়ার্ক অর্ডার সম্বলিত সাইনবোর্ড বাঁধ এলাকায় টাঙিয়ে রাখার কথা থাকলেও বেশিরভাগ উপজেলায় এসব সাইনবোর্ড শহরের দোকান কিংবা সংশ্লিষ্ট দপ্তরের বারান্দায় পড়ে থাকতে দেখাগেছে। সংশ্লিষ্ট উপজেলার পাউবো কর্মকর্তার কাছ থেকে টাকা দিয়ে সাইনবোর্ড সংগ্রহ করছেন পিআইসি’র দায়িত্বপ্রাপ্তরা। এদিকে, পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন উপজেলার শাখার কর্মকর্তাদের বিরুদ্ধে সাইনবোর্ড ব্যবসার মাধ্যমে কৌশলে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়াগেছে। শহর থেকে কম টাকায় সাইনবোর্ড সরবরাহ করে প্রতিটি সাইনবোর্ডের বিপরীতে দ্বিগুণ থেকে তিনগুণ ব্যয় দেখিয়ে পিআইসি’র কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়াগেছে। খোঁজ নিয়ে জানা যায়, সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, শান্তিগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর, ধর্মপাশা, জামালগঞ্জ, দিরাইসহ প্রায় সব ক’টি উপজেলায় প্রকল্পের সাইনবোর্ড সরবরাহ করছেন সংশ্লিষ্ট উপজেলার পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা ও তাদের মনোনীত লোকজন। সাইনবোর্ড ব্যয়, ওয়ার্ক অর্ডার নথিসহ স্টা¤েপর জন্য ৪-৫ হাজার টাকা নেয়ার তথ্য পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক শান্তিগঞ্জ উপজেলা খাই হাওর উপ-প্রকল্পের একটি পিআইসির সভাপতি জানান, এসও স্যার বাঁধের সাইনবোর্ড সরবরাহ করছেন। সাইনবোর্ড, স্টা¤পসহ বিভিন্ন খরচ দেখিয়ে ৫ হাজার টাকা নিচ্ছেন। পিআইসির সদস্য অফিস থেকে সাইনবোর্ড সংগ্রহ করছেন। সবার কাছ থেকে এমন টাকা রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তাহিরপুর উপজেলার এক পিআইসি’র সাধারণ স¤পাদক বলেন, এসও সাহেবরা সব সময় শহর থেকে সাইনবোর্ড তৈরি করে আনেন। তারা এর ব্যয় হিসেবে কিছু টাকা নিয়ে থাকেন। তবে এই সুযোগে এসও সাহেবরা ব্যবসা করে থাকেন। তবে এখনো আমাদের সাইনবোর্ড দেয়া হয়নি। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের শান্তিগঞ্জ উপজেলার শাখা কর্মকর্তা মো. মমিন মিয়া বলেন, আমরা পিআইসিদের সাইনবোর্ড সরবরাহ করছি। এর জন্যে টুকটাক টাকা নিচ্ছি। তাহিরপুর উপজেলার পাউবো শাখা কর্মকর্তা মনির হোসেন বলেন, সাইনবোর্ড পিআইসিদের তৈরি করার কথা। কিন্তু অনেকেই এটি করেন না। তাই আমরা নিজেরা সরবরাহ করে তাদের দিয়ে থাকি। এবারও ৭৬টি পিআইসি’র সাইনবোর্ডের জন্য অর্ডার দিয়েছি। কাজ শুরু হলে প্রত্যেক পিআইসিতে সাইনবোর্ড সরবরাহ করা হবে বলে জানান তিনি। এ ব্যাপারে জানতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে মিটিংয়ে থাকায় পরে কথা বলবেন বলে জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি