সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

সাবেক মেয়র নাদের বখতসহ আ.লীগের পাঁচ নেতা রিমান্ডে

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ১২:৩৬:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ০৩:২২:৫৬ পূর্বাহ্ন
সাবেক মেয়র নাদের বখতসহ আ.লীগের পাঁচ নেতা রিমান্ডে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাদের বখতসহ দলটির পাঁচ নেতার দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে তাঁদের হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক নির্জন কুমার মিত্র প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। নাদের বখত ছাড়া অন্যরা হলেন জেলা আওয়ামী লীগের সদস্য সাহারুল ইসলাম আফজাল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব আহমদ চৌধুরী, সাধারণ স¤পাদক জুবের আহমদ অপু, জেলা ছাত্রলীগের সদস্য জাহিদুল ইসলাম মসিবুর। সুনামগঞ্জ পৌর শহরে গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি তাঁরা। মামলায় গত ২৯ ডিসেম্বর আদালতে হাজির হয়ে তাঁরা জামিন চাইলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওইদিন আসামিদের এজলাসকক্ষ থেকে বের করে কারাগারে নেওয়ার সময় আদালতের বারান্দায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। আসামিদের কেউ কেউও স্লোগান দিয়েছিলেন। বিষয়টি সঙ্গে সঙ্গে আদালতের নজরে আনেন বিএনপির আইনজীবীরা। আদালতের বারান্দায় দলীয় স্লোগান দেওয়ায় আদালতের কার্যক্রম ও শৃঙ্খলা বিঘিœত হয়েছে বলে দাবি করেন আইনজীবীরা। সুনামগঞ্জ পৌর শহরে ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জহুর আহমদের ভাই জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জের দুজন সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ স¤পাদকসহ ৯৯ জনকে আসামি করা হয়। মামলায় অজ্ঞাত আসামি আরও ১৫০ থেকে ২০০ জন। মামলায় প্রথম গত ১৯ সেপ্টেম্বর রাতে জেলার শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে এম এ মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ঢাকা থেকে গ্রেপ্তার হন সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান ওরফে মানিক। বর্তমানে তাঁরা জামিনে আছেন। মামলার বাদীপক্ষের আইনজীবী আব্দুল হক বলেন, গত ৪ আগস্ট শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্য যে শান্তিপূর্ণ আন্দোলন চলছিল সেই আন্দোলনে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা ও পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। সে সময় প্রায় শতাধিকের উপরে শিক্ষার্থী আহত হয়। কেন এই হামলা মূলত তার কারণ জানতেই আদালত ৫ আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪