সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

শাল্লায় ফসলরক্ষা বাঁধের কাজ পিআইসি গঠনে দুর্নীতির প্রতিবাদে কৃষক-জনতার মানববন্ধন

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ১২:৩২:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ১২:৩২:২৩ পূর্বাহ্ন
শাল্লায় ফসলরক্ষা বাঁধের কাজ পিআইসি গঠনে দুর্নীতির প্রতিবাদে কৃষক-জনতার মানববন্ধন শাল্লায় ফসলরক্ষা বাঁধের কাজ পিআইসি গঠনে দুর্নীতির প্রতিবাদে কৃষক-জনতার মানববন্ধন
জয়ন্ত সেন :: শাল্লায় ২০২৪-২০২৫ অর্থ বছরে হাওরের ফসলরক্ষা বাঁধ মেরামত কাজে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনে দুর্নীতির প্রতিবাদে উপজেলার পুরানো শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ৭ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে কৃষক-জনতার ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নিত্যানন্দ দাসের সভাপতিত্বে ও হাজিরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শফি আহমেদ, যুবদলের সাবেক সভাপতি জিয়াউল হক প্রমুখ। বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী (এসও) রিপন আলী লাখ লাখ টাকার বিনিময়ে পিআইসি বিক্রি করেছে আ.লীগের দোসরদের কাছে। এবছর পিআইসি গঠনে বিশাল দুর্নীতি হয়েছে। এসব পিআইসি বাতিল করা না হলে পানি উন্নয়ন বোর্ডের অফিস ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। অন্যদিকে গত ৬জানুয়ারি উপজেলা ইউএনও অফিসের ওয়েবসাইটে ৫১টি পিআইসি কমিটির তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় বাঁধের নিকটবর্তী স্থানে কমিটির লোকজনের জমি না থাকায় ১২, ২৪, ৯৮, ৯৯, ১০০, ১০৫, ১০৬, ১০৭নং পিআইসিসহ প্রায় ৩০টির মত প্রকল্পের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন কৃষকরা। ৬ ও ৭জানুয়ারি এসব অভিযোগ দায়ের করেন বিভিন্ন ইউনিয়নের কৃষকরা। এরপূর্বে গত ডিসেম্বর মাসে ৬০টি পিআইসির অনুমোদন দেয়া হয়। তখনও অভিযোগ পড়েছিল প্রায় ২০টির মত। এর আগে গত ডিসেম্বর মাসে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা কাবিটা কমিটির সদস্য মাহবুব সোবহানী চৌধুরীর বিরুদ্ধে পিআইসি নিয়ে টাকা লেনদেনের অভিযোগ উঠে। এনিয়ে উপজেলায় আরেকটি বিক্ষোভ মিছিল করেছিল স্থানীয় কৃষকরা। তবে মাহবুব সোবহানী চৌধুরী অর্থ লেনদেনের বিষয়টি অস্বীকার করেছেন। এবিষয়ে উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সদস্য সচিব উপসহকারী প্রকৌশলী রিপন আলী বলেন পিআইসি দেয়ার ক্ষমতা আমার হাতে নেই। সবই আমার সভাপতির অনুমোদনক্রমে হয়। তাছাড়া আমি কোনো দুর্নীতিতেও যুক্ত নই। তিনি আরও জানান, ১১৫টি পিআইসির মধ্যে ৪০টির মত প্রকল্পে কাজ শুরু হয়েছে। এ ব্যাপারে উপজেলা কাবিটা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এস. এম তারেক সুলতান বলেন অনেক অভিযোগ জমা পড়েছে। অভিযোগগুলোও অত্যন্ত জটিল। মানববন্ধন তারা করতেই পারেন। এর আগেও মানববন্ধন করেছিল। পরে দেখা গেল ডিম খিচুড়ি খেয়ে মানববন্ধন করেছে। এটি একটি ছেলে স্বীকারও করেছে। তাছাড়া মানববন্ধন প্রতিবছরই করা হয়। এটি একটি গণতান্ত্রিক অধিকার। তারা আজ একটি স্মারকলিপিও দিয়েছেন। এসব অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি। জানা যায়, ২০২৪-২০২৫ অর্থ বছরে উপজেলার ৬টি হাওরে ৮৪কিলোমিটার বাঁধ সংস্কার কাজে বরাদ্দ দেয়া হয়েছে ২৪কোটি ৮২ লাখ টাকা। সংশোধিত কাবিটা স্কীম নীতিমালা ২০২৩ অনুযায়ী হাওরাঞ্চলের বোরো ফসল রক্ষায় ৩০ নভেম্বর থেকে গঠন করার কথা ইমপ্লিমেন্টেশন প্রজেক্ট পিআইসি। ১৫ ডিসেম্বর থেকে বাঁধে মাটির কাজ শুরু ও ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে। কিন্তু ১১৫টি প্রকল্পের মধ্যে প্রথম দফায় ৬০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। বাকি ৫৫টির মধ্যে ৫১টি প্রকল্প ওয়েবসাইটে প্রকাশিত হয় ৬ জানুয়ারি। আরও ৪টি প্রকল্পের অনুমোদন এখনও হয়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স