সুনামগঞ্জ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ধর্মপাশা ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন করে টাকা দাবি

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ১২:২৫:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ১২:২৫:৪১ পূর্বাহ্ন
ধর্মপাশা ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন করে টাকা দাবি
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশার ইউএনও’র সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে ধর্মপাশা খাদ্য গুদামের ওসিএলএসডি’র কাছে ২০ হাজার টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার এই ঘটনা ঘটে। ঘটনাটি অবগত হওয়ার পরপর ইউএনও ধর্মপাশা সুনামগঞ্জ আইডি থেকে যাতে কেউ প্রতারক চক্রের খপ্পরে না পড়েন সে জন্য সচেতনতা সৃষ্টির লক্ষে ফেসবুকে সচেতনতামূলক একটি পোস্ট করেছেন। উপজেলার ধর্মপাশা খাদ্য গুদামের (ওসিএলএসডি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মঙ্গলবার সকালে ইউএনও স্যারের সরকারি মোবাইল নম্বর থেকে আমার মোবাইল নম্বরে একটি কল আসে। কুশল বিনিময়ের পর অপর প্রান্ত থেকে আমাকে বলা হয়, ০১৭৪৬৫৩২২৬৫ নম্বরটি আমার পার্সোনাল। এটি থেকে আপনার নম্বরে একটি কল যাবে। আপনার সঙ্গে জরুরি কথা আছে। কথাবার্তার এক পর্যায়ে তিনি আমার কাছে ২০ হাজার টাকা চান এবং একটি বিকাশ নম্বর তিনি আমাকে দেবেন সেই নম্বরে দ্রুত এই টাকা পাঠানোর জন্য বললে আমার বিষয়টি সন্দেহ হয়। পরে তাঁকে নানা প্রশ্ন করা হলে সঠিক জবাব না দিয়ে তিনি কলটি কেটে দেন। ঘটনাটি সঙ্গে সঙ্গে আমি ইউএনও স্যারকে জানিয়েছি। মঙ্গলবার সকাল ১১টা থেকে ৪৮মিনিট থেকে ১১টা বেজে ৫২মিনিট পর্যন্ত তার সঙ্গে আমার কথা হয়েছে। পরে আর ফোন ধরছেন না। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান বলেন, এ ঘটনায় খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওসি সাহেবের সঙ্গে আমি কথা বলেছি। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর