সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

জগন্নাথপুরে বিএনপি’র অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৪ ০২:৩৫:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৪ ০২:৩৫:৩৬ অপরাহ্ন
জগন্নাথপুরে বিএনপি’র অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল
সাবেক প্রধানমন্ত্রী হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে স্থানীয় পৌর পয়েন্টে অবস্থান কর্মসূচিতে জগন্নাথপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এমএ মুকিতের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর পৌর বিএনপির সভাপতি এমএ মতিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোছাব্বির আহমদ ও আবদুস সোবহান, জগন্নাথপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল হক, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, যুগ্ম-আহবায়ক শামিম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মারজান চৌধুরী প্রমুখ। পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া বুধবার দুপুরে স্থানীয় পৌর পয়েন্টে অবস্থান কর্মসূচিতে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লে.কর্নেল অব. সৈয়দ আলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক এমএ কয়েছ, আফরোজ আলী প্রমুখ। এতে শামিনুর রহমান, আংগুর মিয়া, আবদুর রব সহ দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স