সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা
জামালগঞ্জে কন্যাশিশু ধর্ষণ

চার মাসেও আসামি গ্রেফতার হয়নি, ভিকটিম ও তার মাকে দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকি

  • আপলোড সময় : ০৭-০১-২০২৫ ১১:৫৯:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৫ ১১:৫৯:০৮ অপরাহ্ন
চার মাসেও আসামি গ্রেফতার হয়নি, ভিকটিম ও তার মাকে দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকি
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ উপজেলার পল্লীতে কন্যাশিশু (১২) ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের সাড়ে চার মাস অতিক্রান্ত হয়ে গেলেও আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জামালগঞ্জ থানায় দায়েরকৃত মামলার এজাহার থেকে জানাযায়, ২০২৪ সনের ১৪ আগস্ট জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের নতুন মশালঘাট গ্রামে এই ঘটনা ঘটে। ওইদিন বিকালে কন্যাশিশু ওই গ্রামেরই হাবলু মিয়ার বাড়ির পাশে কচুর লতি তুলতে গিয়ে একই গ্রামের জসীম উদ্দিনের বখাটে ছেলে অনিক মিয়া (২৫) কর্তৃক ধর্ষণের শিকার হয়। ভিকটিমের পিতা দীর্ঘকালীন শারীরিকভাবে দুরারোগ্য প্যারালাইজড আক্রান্ত হয়ে শয্যাশায়ী থাকায় তা মা অসহায় অবস্থায় স্থানীয় ইউপি সদস্য, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়-স্বজনদের সাথে আলোচনা করে বাদী হয়ে অনিক মিয়াকে (২৫) আসামি করে ১৫ আগস্ট জামালগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সুবিচার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্র নং-১২৫/২০২৪ইং। পরবর্তী পুলিশী তদন্ত ও ভিকটিমের মেডিকেল ট্রিটমেন্ট শেষে অভিযোগটি মামলা হিসেবে আমলে নিয়ে বিচারের জন্য জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। যার এফআইআর নং-৬, তারিখ -১৫ আগস্ট ২০২৪ ইং; জিআর নং-৮৫, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ২০০৩) এর ৯(১)। ভিকটিম শিশুটির স্বজনরা জানান, অনিক মিয়া শিশুটিকে এই ঘটনার আগেও বেশ কয়েকবার ধর্ষণের চেষ্টা চালায়। এই পৈশাচিক ঘটনার পর থেকে মেয়েটি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে। এদিকে তাদের পরিবারে উপার্জনকারী একমাত্র ব্যক্তি তার পিতা প্যারালাইসিসে শয্যাশায়ী থাকায় তারা মানবেতর জীবনযাপন করছেন। এই অবস্থায় মামলা চালানোও তাদের পক্ষে কষ্টকর হয়ে পড়েছে। ভিকটিমের পরিবার আরো জানান, অনিক মিয়া বর্তমানে পলাতক থেকেও মামলার বাদীসহ ভিকটিমকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এমতাবস্থায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসামিকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স